দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
দিনাজপুরে ভাইরাল চা বিক্রেতা সাইদুর : চা বিক্রি করে দৈনিক ২৫ হাজার টাকা

দিনাজপুরে ভাইরাল চা বিক্রেতা সাইদুর : চা বিক্রি করে দৈনিক ২৫ হাজার টাকা

করোনাকাল, যখন পৃথিবীর অনেক মানুষের জীবন থমকে গিয়েছিল, তখনই সাইদুর ইসলামের জীবনে নেমে আসে সবচেয়ে বড় ধাক্কা। দিনাজপুরের একটি হোটেলে চাকরি করতেন তিনি। হঠাৎ করেই সেই চাকরি হারিয়ে ফেলেন। সামনে অনিশ্চয়তা, পরিবার চালানোর চাপ সব মিলিয়ে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হন সাইদুর। কিন্তু থেমে যাননি তিনি।চাকরি হারানোর পর নিজের ওপর ভরসা রেখে ছোট পরিসরে শুরু করেন একটি চায়ের দোকান। শুরুটা ছিল খুবই সাধারণ। একাই সব কাজ করতেন তিনি। চা বানানো থেকে শুরু করে গ্রাহক সামলানো সব দায়িত্বই ছিল তার কাঁধে। ধীরে ধীরে সেই ছোট দোকানই হয়ে ওঠে তার নতুন স্বপ্নের ভিত্তি।এই গল্পের সঙ্গে জড়িয়ে আছে আরও একটি মজার ও হৃদয়ছোঁয়া অধ্যায়। ২০১০ সালে প্রথম দিনাজপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জায়গাটিকে তার এতটাই ভালো লেগে যায় যে আর ফিরে যাননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে এলাকার মানুষের সঙ্গে গড়ে ওঠে এক আন্তরিক সম্পর্ক। স্থানীয়রা ভালোবেসে তাকে ‘জামাই’ বলে ডাকতে শুরু করে। সেই ভালোবাসাকে সম্মান জানিয়ে তিনি তার দোকানের নাম রাখেন— ‘জামাই টি ষ্টোল’। ছোট সেই উদ্যোগই আজ এক সফল ব্যবসার রূপ নিয়েছে।বর্তমানে তার দোকানে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার চা বিক্রি হয়। একসময় যে দোকানে তিনি একাই কাজ করতেন, সেখানে এখন কাজ করছেন ১২ জন কর্মচারী। যার মধ্যে রয়েছেন তার নিজের ছেলেও। এই ছোট ব্যবসা এখন শুধু তার জীবিকার উৎস নয় বরং অনেকের কর্মসংস্থানের মাধ্যম।‘জামাই টি ষ্টোল’-এর আরেকটি বিশেষ দিক হলো এর বৈচিত্র্য। এখানে পাওয়া যায় প্রায় ১০ ধরনের চা— দুধ চা, মালাই চা, হরলিক্স চা, ডানো চা, স্পেশাল চা, লাল চা, ব্ল্যাক কফিসহ আরও নানা চা। প্রতিদিন এই দোকানে প্রায় ২০০ লিটার দুধ ব্যবহার হয়, যা এর জনপ্রিয়তা ও পরিসরকে স্পষ্টভাবে তুলে ধরে।স্থানীয় ব্যবসায়ী রাকিব বলেন, আমি প্রায় প্রতিদিনই এখানে চা খেতে আসি। জামাইয়ের চায়ের স্বাদ সত্যিই অনন্য। বিশেষ করে মালাই চা আমার সবচেয়ে প্রিয়। এখানে একবার খেলে বারবার আসতে মন চায়।হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলি দাশ বলেন, আমি সাধারণত বাইরে খুব একটা চা খাই না, তবে মাঝে মাঝে এখানে আসি। জায়গাটি খুব পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সেবাও দারুণ। তাই বান্ধবীদের নিয়ে এখানে চা খেতে আসি।চিরিরবন্দর থেকে আসা বিপ্লব বলেন, আমি বিভিন্ন জায়গায় চা খেয়েছি, কিন্তু এখানকার চায়ের স্বাদ আলাদা। শুধু চা নয়, জামাইয়ের ব্যবহারও অসাধারণ। তার আন্তরিক আচরণই মানুষকে বারবার এখানে টেনে আনে।জামাই টি ষ্টোলের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান বলেন, করোনার সময় আমি এই স্টল শুরু করি। আমি প্রথমে একটি হোটেলে চাকরি করতাম, কিন্তু সেই সময় চাকরিটি হারাই। চাকরি চলে যাওয়ার পর আমি নিজেই এই চায়ের দোকান শুরু করি। বর্তমানে আমার দোকানে আমি ও আমার ছেলেসহ মোট ১২ জন কাজ করছি। এখন প্রতিদিন আমার দোকানে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার চা বিক্রি হয় এবং দৈনিক প্রায় ২০০ লিটার দুধের প্রয়োজন হয়।সাইদুর রহমানের এই যাত্রা শুধু একটি ব্যবসার গল্প নয় এটি এক অদম্য ইচ্ছাশক্তির গল্প, যেখানে পরাজয়কে তিনি সুযোগে রূপ দিয়েছেন।আজ তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি একজন কর্মসংস্থান সৃষ্টিকারী মানুষ। তার গল্প প্রমাণ করে জীবনে পথ বন্ধ হয়ে গেলেও নতুন পথ তৈরি করা সম্ভব, যদি থাকে সাহস, পরিশ্রম আর অটল বিশ্বাস।
১২ মিনিট আগে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

দিনাজপুরে ভাইরাল চা বিক্রেতা সাইদুর : চা বিক্রি করে দৈনিক ২৫ হাজার টাকা

দিনাজপুরে ভাইরাল চা বিক্রেতা সাইদুর : চা বিক্রি করে দৈনিক ২৫ হাজার টাকা

যারা ৭২-এর সংবিধান অস্বীকার করে, তারা ৭১’র পরাজিত শক্তি:  দিনাজপুরে ডা. জাহিদ

যারা ৭২-এর সংবিধান অস্বীকার করে, তারা ৭১’র পরাজিত শক্তি: দিনাজপুরে ডা. জাহিদ

বীরগঞ্জে সিজারের সময় প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা-ভাঙচুর

বীরগঞ্জে সিজারের সময় প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা-ভাঙচুর

জুলাই যোদ্ধাদের খোঁজ নিতে সংসদ গ্যালারিতে প্রধানমন্ত্রী

জুলাই যোদ্ধাদের খোঁজ নিতে সংসদ গ্যালারিতে প্রধানমন্ত্রী

মঙ্গল-আনন্দ দুটোই বাদ, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

মঙ্গল-আনন্দ দুটোই বাদ, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

খানসামায় লাগসই প্রযুক্তি সেমিনার ও প্রদর্শনীতে উদ্ভাবনের ছোঁয়া

খানসামায় লাগসই প্রযুক্তি সেমিনার ও প্রদর্শনীতে উদ্ভাবনের ছোঁয়া

শেরপুর-৩ উপনির্বাচন : বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

শেরপুর-৩ উপনির্বাচন : বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

পররাষ্ট্রনীতিতে কোন দিকে ঝুঁকছে বাংলাদেশ?

পররাষ্ট্রনীতিতে কোন দিকে ঝুঁকছে বাংলাদেশ?

ট্রাম্পের আল্টিমেটাম ‘অসহায়, দিশাহারা ও ভারসাম্যহীন’: ইরান

ট্রাম্পের আল্টিমেটাম ‘অসহায়, দিশাহারা ও ভারসাম্যহীন’: ইরান

টাইব্রেকারে ভারতকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

টাইব্রেকারে ভারতকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

কোন ভিডিও নেই !

টাইব্রেকারে ভারতকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে ৪-৩ ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা আধিপত্য ধরে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।খেলার শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে ভারত। ম্যাচের প্রথম কয়েক মিনিটেই তারা একটি দারুণ সুযোগ তৈরি করে, তবে সেটি কাজে লাগাতে পারেনি। শুরুর এই চাপ কাটিয়ে ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরে আসে বাংলাদেশ। বিশেষ করে দুই প্রান্ত দিয়ে দ্রুত আক্রমণ সাজিয়ে ভারতের রক্ষণভাগকে বেশ চাপে রাখে তারা।বাংলাদেশের অধিনায়ক ও মিডফিল্ডাররা মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলার গতি নিজেদের দিকে টেনে আনেন। ফ্রি-কিক ও সেটপিস থেকেও গোলের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি।প্রথমার্ধজুড়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করে। বাংলাদেশের আক্রমণগুলো ছিল তুলনামূলক বেশি সংগঠিত, তবে ভারতের রক্ষণভাগ ও গোলরক্ষক দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে।অন্যদিকে পাল্টা আক্রমণে ভারতও কয়েকবার বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল। বাংলাদেশের গোলরক্ষকও গুরুত্বপূর্ণ মুহূর্তে সজাগ থেকে দলকে বিপদমুক্ত রাখেন।প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং দূরপাল্লার শট ও ক্রস থেকে গোলের চেষ্টা করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় স্কোরলাইন অপরিবর্তিতই থাকে। বিরতির পর ম্যাচের চিত্র কিছুটা বদলে যায়। দুই দলই ঝুঁকি কম নিয়ে খেলতে শুরু করে। বাংলাদেশ রক্ষণকে শক্ত করে রেখে সুযোগ বুঝে আক্রমণে যাওয়ার কৌশল নেয়। ভারত এই সময়ে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ফিনিশিং দুর্বলতায় ভুগতে থাকে। বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক সমন্বিতভাবে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেয়।ম্যাচের মাঝামাঝি সময়ে আক্রমণের ধার বাড়াতে কোচ মার্ক বদলি খেলোয়াড় নামান। নতুন খেলোয়াড়দের মাধ্যমে গতি বাড়ানোর চেষ্টা করা হলেও কাঙ্ক্ষিত গোল আসেনি। তবে ম্যাচের শেষ দশ মিনিটে আবারও উত্তেজনা বাড়ে। ভারত একটি সুবর্ণ সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়। বাংলাদেশও পাল্টা আক্রমণে গোলের চেষ্টা চালায়, কিন্তু দুই দলের কেউই শেষ মুহূর্তে জালের দেখা পায়নি। রেফারি যোগ করা সময় দিলেও গোলের অচলাবস্থা কাটেনি। ফলে ম্যাচটি ০-০ অবস্থায় টাইব্রেকারে গড়ায়।টাইব্রেকারে স্নায়ুর লড়াইয়ে বাংলাদেশ স্থিরতা দেখায়। গুরুত্বপূর্ণ শটে সফল হয়ে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ।

টাইব্রেকারে ভারতকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন