দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে চিঠি

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে চিঠি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার বিদেশি আইনজীবীর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় হওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানানো হয়েছে।যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপলি গত সোমবার (৩০ মার্চ) চিঠিটি পাঠিয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত আইনজীবীর মাধ্যমে এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, শেখ হাসিনা বিদেশি আইনজীবীর মাধ্যমে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠালেন। চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে, তাতে ‘আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড’ লঙ্ঘন হয়েছে।জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে এই বিচার প্রক্রিয়া এবং রায়কে অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। যদিও চিঠিটি পাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করেনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন।আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি না পেলেও এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।তিনি বলেন, ‘শেখ হাসিনার পক্ষে লেখা চিঠিতে ট্রাইবুনালকে বিতর্কিত করা বা বিভ্রান্ত করার চেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা অফিসিয়ালি চিঠিটা পেলে আমাদের মতামত জানাবো।’এদিকে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে এই ধরণের চিঠির কার্যকারিতা কতটা, সে ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া বলেন, ‘সঠিক বিচার হয়নি, বিচার প্রক্রিয়ায় সমস্যা রয়েছে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে মনে করলে এমন চিঠি যে কেউ পাঠাতেই পারেন। কিন্তু বিচার নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই করতে হবে। এক্ষেত্রে আপিলের সুযোগ রয়েছে। তবে পলাতক থাকা অবস্থায় আপিলের কোনো সুযোগ নেই।’চিঠিতে যা বলা হয়েছেশেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল বরাবর লন্ডনের আইনি প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলির পাঠানো এই চিঠি দশ পৃষ্ঠার। চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে।ই-মেইলের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে ‘অবৈধ’ এবং ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থি’ বলে দাবি করা হয়েছে। তারা বলছে, আসামির অনুপস্থিতিতে বিচার করা এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থি।চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ন্যায্য বিচারের আন্তর্জাতিক মানদণ্ড চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এছাড়া প্রসিকিউশন রাজনৈতিকভাবে প্রভাবিত বলেও অভিযোগ করা হয়েছে। বিশেষ করে সাবেক প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।এর পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলিকে আইসিটির আওতায় নেওয়ার বিষয়কে আইনের ‘ভূতাপেক্ষ প্রয়োগ’ হিসেবে অভিহিত করা হয়েছে। এসব অভিযোগ সাধারণ ফৌজদারি আদালতেই বিচার হওয়া উচিত ছিল বলেও মনে করে ল’ ফার্মটি।হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থার উদ্ধৃতি দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা ‘সামারি এক্সিকিউশন’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে গণ্য হতে পারে।বিচার বাতিল ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের পাশাপাশি আওয়ামী লীগপন্থী আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে চিঠিতে। ট্রাইবুনালকে ১৪ দিনের মধ্যে এই চিঠির জবাব দেওয়ার অনুরোধও জানিয়েছে ব্রিটিশ ল’ ফার্মটি।চিঠির গুরুত্ব কতটা?শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের ল’ ফার্মের এই চিঠি নিয়ে নানা আলোচনা চলছে। চিঠিটির আইনি গুরুত্ব নিয়েও পক্ষে-বিপক্ষে নানা মত আসছে। যদিও এই চিঠির কোনো আইনি ভিত্তি নেই বলেই মনে করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।তার মতে, আন্তর্জাতিক আইন কিংবা দেশীয় আইন- উভয় ক্ষেত্রেই প্রতিষ্ঠিত নীতি হলো- পলাতক ব্যক্তির কোনো আইনি অধিকার নেই। আদালতের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত আপিল বা কোনো আইনি প্রতিকার পাওয়ার সুযোগ থাকে না। আপনি আইনের কাছ থেকে পালিয়ে থাকবেন, কিন্তু আপিল করার চেষ্টা করবেন, সেই সুযোগ নেই।’ এছাড়া কোনো ল’ ফার্ম বা মানবাধিকার সংস্থা তাদের পর্যবেক্ষণ জানাতেই পারে, কিন্তু ট্রাইব্যুনালের পক্ষ থেকে এর জবাব দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলেও জানান এই আইনজীবী। তিনি বলেন, ‘একজন পর্যবেক্ষক যদি মনে করে, বিচারের ক্ষেত্রে কাউকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি, এটি বলাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে লিগাল ইমপ্লিকেশনের কিছু নেই।’অন্যদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার চ্যালেঞ্জ করতে হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় এবং নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে হবে, যা পলাতক অবস্থায় সম্ভব নয়।জ্যোতির্ময় বড়ুয়ার মতে, ‘কেউ যদি মনে করে যে সঠিক বিচার পায়নি, বিচার প্রক্রিয়ায় সমস্যা ছিল, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি- তাহলে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই আইনি প্রক্রিয়ায় আবেদন করতে হবে।’শেখ হাসিনার বিরুদ্ধে রায়২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ৪৫২ পৃষ্ঠার ওই রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। যার এক নম্বর অভিযোগে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত। এছাড়া তিনটি পৃথক অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে হেলিকপ্টার ও ড্রোন থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, চাঁনখারপুলে ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার মতো অভিযোগ রয়েছে।রায়ে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পদ জব্দের নির্দেশও দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশও দেওয়া হয়।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। সেই ট্রাইব্যুনালেই হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয়। ২০২৪ সালের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওইদিনই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই বিপ্লবের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সূত্র: বিবিসি বাংলা
১০ ঘন্টা আগে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

বিক্রি সংকটে মধ্যপাড়া পাথর খনি : উৎপাদন বন্ধের আশঙ্কা

বিক্রি সংকটে মধ্যপাড়া পাথর খনি : উৎপাদন বন্ধের আশঙ্কা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে চিঠি

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে চিঠি

ইরানের অবরোধে উপসাগরে আটকা পড়েছে ২১৯০ জাহাজ

ইরানের অবরোধে উপসাগরে আটকা পড়েছে ২১৯০ জাহাজ

গণভোট ও সংবিধান সংস্কার বিতর্কের শেষ কোথায়?

গণভোট ও সংবিধান সংস্কার বিতর্কের শেষ কোথায়?

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

গণভোট উপেক্ষা করলে দেশে আবার অস্থিরতা সৃষ্টি হতে পারে: শফিকুল ইসলাম

গণভোট উপেক্ষা করলে দেশে আবার অস্থিরতা সৃষ্টি হতে পারে: শফিকুল ইসলাম

ঈদুল ফিতরে ৩৪৬ টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ১০৪৬ জন আহত: যাত্রী কল্যাণ সমিতি

ঈদুল ফিতরে ৩৪৬ টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ১০৪৬ জন আহত: যাত্রী কল্যাণ সমিতি

শিগগিরই ৬০৪ কোটি টাকার টিকা আসছে, আতঙ্কিত হবেন না: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই ৬০৪ কোটি টাকার টিকা আসছে, আতঙ্কিত হবেন না: স্বাস্থ্যমন্ত্রী

নতুন সরকারের শপথের পরদিনই নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেফতার

নতুন সরকারের শপথের পরদিনই নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেফতার

৫ দিন ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

৫ দিন ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

কোন ভিডিও নেই !

আইপিএলের সেরা একাদশে জায়গা পেলেন যে বাংলাদেশি

বাংলাদেশ ক্রিকেটের অবিসংবাদিত তারকা সাকিব আল হাসান আন্তর্জাতিক অঙ্গনে যেমন নিজের দাপট দেখিয়েছেন, তেমনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও রেখেছেন উজ্জ্বল স্বাক্ষর। ব্যাটে-বলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অসংখ্য উদাহরণ রয়েছে তাঁর ক্যারিয়ারে। এবার সেই ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি মিলল উইজডেনের একটি মর্যাদাপূর্ণ তালিকায়।সম্প্রতি উইজডেন এশিয়ার (ভারত বাদে) ক্রিকেটারদের নিয়ে আইপিএলের অল-টাইম সেরা একাদশ প্রকাশ করেছে। এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলে ৭১ ম্যাচ খেলে তিনি ব্যাট হাতে ৭৯৩ রান করেছেন ১৯.৮৩ গড়ে ও ১২৪.৪৯ স্ট্রাইকরেটে। বল হাতে তিনি আরও বেশি ভয়ংকর ৭.৪৪ ইকোনমিতে তুলে নিয়েছেন ৬৩টি উইকেট। এই অলরাউন্ড নৈপুণ্যই তাঁকে এই বিশেষ একাদশে পাঁচ নম্বরে জায়গা দিয়েছে।একাদশে শ্রীলঙ্কান ক্রিকেটারদের আধিপত্য সবচেয়ে বেশি। মোট ছয়জন জায়গা পেয়েছেন। ওপেনিংয়ে রয়েছেন সনাথ জয়াসুরিয়া ও রহমানউল্লাহ গুরবাজ। তিন ও চার নম্বরে দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। সাকিবের পর অলরাউন্ডার হিসেবে ছয় ও সাত নম্বরে আছেন পাকিস্তানের আজহার মেহমুদ (যুক্তরাজ্যের পাসপোর্ট সুবিধায় আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন) ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা।[TECHTARANGA-POST:242]বোলিং আক্রমণে স্পিন বিভাগ সামলাবেন মুত্তিয়া মুরালিধরন ও আফগানিস্তানের রশিদ খান। পেসারদের মধ্যে জায়গা পেয়েছেন সোহেল তানভীর (২০০৮ আইপিএলে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে আলোচনায় আসা) ও লাসিথ মালিঙ্গা।সাকিবের আইপিএল যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে তিনি প্রমাণ করেছেন, বড় মঞ্চেও তিনি সমান তালে লড়াই করতে পারেন। তবে গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অনুপস্থিতি নিয়ে আলোচনা চলছে। ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলার পর থেকে জাতীয় দলে দেখা যায়নি তাঁকে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি এখনও সক্রিয়; ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন।

আইপিএলের সেরা একাদশে জায়গা পেলেন যে বাংলাদেশি
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন