ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
থমথমে সাজেকে আতঙ্ক, পর্যটন ব্যবসায় ধস

থমথমে সাজেকে আতঙ্ক, পর্যটন ব্যবসায় ধস

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচি ঘিরে পরিস্থিতি এখনো উত্তপ্ত। বৃহস্পতিবার অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলির পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আটকা পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপত্তা দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এর মধ্যে ঘটনার প্রতিবাদে আবারও রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। ফলে পাহাড়ের পর্যটন, জনজীবন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।এদিকে সাজেকে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ আজ রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করছেন সংর্শ্লিষ্টরা। গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর দাবি, এতে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালালে আত্মরক্ষায় পালটা গুলি চালানো হয়। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, নিরাপত্তা বাহিনীই একতরফা গুলি চালিয়েছে।অবরোধকারী সংগঠনগুলোকে ইউপিডিএফ-ঘনিষ্ঠ হিসাবে বিভিন্ন মহল থেকে উলে­খ করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ, কারা গুলি চালিয়েছে এবং সহিংসতা কীভাবে শুরু হয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি উঠেছে। জনশূন্য গঙ্গারাম, শুক্রবারও চলে অবরোধবৃহস্পতিবারের ঘটনার পর সাজেক গঙ্গারাম এলাকায় জনশূন্যতা দেখা দিয়েছে। আতঙ্কে বাড়িঘর, দোকানপাট ছেড়ে সাধারণ মানুষজন প্রায় নিরাপদ আশ্রয়ে চলে গেছেন বলে জানান সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। তবে শুক্রবারও সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে বলে জানান তিনি। তার ভাষ্য, শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্থানে সড়কে টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে শুক্রবার সাজেক সড়কে অবরোধের ফলে যানবাহন চলাচল বন্ধ থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদারের পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং যৌথবাহিনীর (পুলিশ ও সেনাবাহিনী) অভিযান চলছে।  বন্ধ সাজেক, বড় ক্ষতিতে ব্যবসায়ীরানিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাঙামাটির জেলা প্রশাসনের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এতে পর্যটননির্ভর রিসোর্ট, কটেজ, পরিবহণ ও ক্ষুদ্র ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। শুধু পর্যটন নয়, সড়ক অবরোধে স্থানীয় বাসিন্দাদের চলাচল, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণ এবং জুমের ফসল বাজারজাতকরণও ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক সাময়িকভাবে বন্ধ থাকবে। সাজেকের পর্যটন ব্যবসায়ীরা জানান, এখন পর্যটনের ভরা  মৌসুম। অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে সব বুকিং বাতিল করে পর্যটকদের টাকা ফেরত দিতে হয়েছে। ২০ কোটি টাকা পর্যন্ত ক্ষতির শঙ্কা প্রকাশ করেছেন তারা। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০টি পর্যটকবাহী জিপ চলাচল করত, কিন্তু বর্তমানে সেগুলো বন্ধ। এছাড়া খাদ্যসামগ্রী আনা-নেওয়া এবং উৎপাদিত কৃষিপণ্য বাজারে বিক্রি করতে না পেরে স্থানীয় সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েছেন। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন,  কোটি কোটি টাকার আর্থিক লোকসানের মুখে পড়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। পর্যটন বন্ধ থাকায় কটেজ মালিকদের পাশাপাশি পরিবহণ খাত, স্থানীয় রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন-জীবিকাও চরম সংকটে পড়েছে। একই কথা জানান সাজেক পর্যটন ভ্যালির কুঁড়েঘর রিসোর্টের স্বত্বাধিকারী যতেন ত্রিপুরা। সাজেক খুলে দিতে আলটিমেটামপর্যটনকেন্দ্র সাজেক ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। শক্রবার বিকালে খাগড়াছড়ি জেলা শহরের সরকারি কলেজ গেটের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। যানবাহন মালিক সমিতির সভাপতি আয়ুস চাকমা বলেন, পর্যটন এখানকার অর্থনীতির মূল চালিকাশক্তি। পর্যটন বন্ধ হলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়ে। দ্রুত সাজেক খুলে দেওয়ার দাবি জানান তিনি। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইটাব) সদস্য উজ্জ্বল দে বলেন, ‘আঞ্চলিক সংগঠনগুলোর বিরোধের কারণে পর্যটকরা আতঙ্কের মধ্যে আছে। দ্রুত অবরোধ প্রত্যাহার না করলে আমরা বড় আন্দোলনে যাব।’ -নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

থমথমে সাজেকে আতঙ্ক, পর্যটন ব্যবসায় ধস

থমথমে সাজেকে আতঙ্ক, পর্যটন ব্যবসায় ধস

খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য না, আমি ওই ধরনের মানুষ নই: রাশমিকা

খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য না, আমি ওই ধরনের মানুষ নই: রাশমিকা

৮৫৯ রানের ম্যাচে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

৮৫৯ রানের ম্যাচে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

ফের কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

ফের কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

পঞ্চগড়ে কৃষকের মাথায় হাত: এক লাউ পাইকারিতে ১ টাকা, খুচরায় ৩০ টাকা

পঞ্চগড়ে কৃষকের মাথায় হাত: এক লাউ পাইকারিতে ১ টাকা, খুচরায় ৩০ টাকা

দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা

দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা

বিরামপুরে আদিবাসীদের আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট শুরু

বিরামপুরে আদিবাসীদের আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট শুরু

প্রধানমন্ত্রীর সফরে জাপানে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন সচিব

প্রধানমন্ত্রীর সফরে জাপানে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন সচিব

সাইবার হামলার ঝুঁকি: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার ঝুঁকি: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

কোন ভিডিও নেই !

৮৫৯ রানের ম্যাচে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

দীর্ঘদিন পর ওয়ানডেতে চারশর অধিক রানের তাড়া দেখল ক্রিকেট বিশ্ব। যেখানে ৪২৯ রান করেও জিততে পারেনি ইংল্যান্ড। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কার জয় ২ উইকেটে। রাওয়ালপিন্ডিতে ব্যাটিং সহায়ক উইকেটে ইংল্যান্ডের পাহাড়সম রান এক বল বাকি থাকতেই টপকে যায় লঙ্কানরা।জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার আট রান, হাতে উইকেট চারটি। দুই বলে দুই উইকেট হারিয়ে কিছুটা শঙ্কায় পড়ে গেল তারা। তবে পঞ্চম বল লং-অফ দিয়ে ছক্কায় উড়িয়ে দিলেন জানিথ লিয়ানাগে। শ্রীলঙ্কার ড্রেসিং রুম তখন দারুণ উচ্ছ্বসিত। কয়েকজন ক্রিকেটার ডাগআউট থেকে ছুটে গেলেন মাঠে। উইকেটের দুই ব্যাটসম্যানকে ঘিরে চলতে থাকল তাদের আনন্দ-উল্লাস। [TECHTARANGA-POST:795]ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড এটি। সেই ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রানের লক্ষ্য তাড়ায় জিতে এখনও চূড়ায় আছে দক্ষিণ আফ্রিকা।গোটা ম্যাচে রান হয়েছে মোট ৮৫৯। এই সংস্করণে এক ম্যাচে যা দ্বিতীয় সর্বোচ্চ। এখানেও চূড়ায় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ওই ম্যাচের ৮৭২ রান।ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির পর, রান তাড়া শুরুর আগে শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কোঠায়। ২৪ রানে ২ উইকেট হারিয়ে আরও পেছনে চলে যায় তারা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইংলিশদের রীতিমতো মাটিতে নামিয়ে আনল তারা অভাবনীয় এক জয়ে।শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করেন একজন, দুই জন আউট হন সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে।১১ চার ও দুই ছক্কায় ৮৩ বলে ৯৭ রানের ইনিংসে ভিত গড়ে দেন ওপেনার আভিশকা ফার্নান্দো। চার নম্বরে নেমে ১৫ চার ও তিন ছক্কায় ১০৬ বলে ১৩০ রানের ইনিংসে দলকে টানেন পাভান রাত্নায়াকে।আট ছক্কা ও ছয় চারে ৫০ বলে ৯৭ রান করেন অভিজ্ঞ দাসুন শানাকা। পাঁচ নম্বরে ২৭ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন লিয়ানাগে।বিফলে গেল ব্রুকের ২১ চার ও ১০ ছক্কায় ১১৬ বলে ২০২ রানের চমৎকার ইনিংস। দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি ১১৪ বলে।এই সংস্করণে ব্রুকই প্রথম ক্রিকেটার, যিনি ডাবল সেঞ্চুরি করেও পরাজয়ের তেতো স্বাদ পেলেন। দলের হারের ম্যাচে আগের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল চার্লস কভেন্ট্রির অপরাজিত ১৯৪, ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে।শ্রীলঙ্কা আগে কখনও ৩২২ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। নতুন রেকর্ড গড়ার চ্যালেঞ্জে তাদের শুরুটা হয় জোড়া ধাক্কা দিয়ে। চতুর্থ ওভারে কামিন্দু মেন্ডিস বিদায় নেন ১৮ রান করে, পরের ওভারে অধিনায়ক কুসাল মেন্ডিস রান আউট হন শূন্য রানে।সেই ধাক্কা সামলে ১৩৭ বলে ১৬৬ রানের দারুণ জুটিতে দলকে এগিয়ে নেন আভিশকা ও রাত্নায়াকে। সেঞ্চুরির দুয়ারে গিয়ে জেমি ওভারটনের বাড়তি বাউন্সে বোলারকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন আভিশকা।রাত্নায়াকের ছক্কায় শ্রীলঙ্কা দুইশ স্পর্শ করে ২৯তম ওভারে। শানাকা শুরু থেকেই চালান তাণ্ডব। তাদের জুটির শতরান স্পর্শ করে ৬৪ বলে। রাত্নায়াকে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ৮৭ বলে। তার প্রথম সেঞ্চুরিও ছিল ইংল্যান্ডের বিপক্ষে, চলতি বছরের জানুয়ারিতে কলম্বোতে।স্যাম কারানের বলে ক্যাচ দিয়ে থামেন রাত্নায়াকে। থামে ৭৯ বল ১৩৩ রানের জুটি। কারানের পরের ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ৯৬ রানে পৌঁছে যান শানাকা। আরেকটি ছক্কার চেষ্টাতেই পরের ওভারে লিয়াম ডসনের বলে লং-অনে ধরা পড়েন তিনি।তখনও শ্রীলঙ্কার দরকার ছিল ৩৬ বলে ৬৭ রান। পরের ওভারেই তিনটি চারে লিয়ানাগে তুলে নেন ১৪ রান। ৪৭তম ওভারে কারানের প্রথম তিন বলে দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি, পঞ্চম বলে চার মেরে শেষ বলে ফেরেন সাহান আরাচ্চিগে।৪৯তম ওভারে কেবল ৫ রান দিয়ে ইংল্যান্ডকে লড়াইয়ে রাখেন ওভারটন। শেষ ওভারে ৮ রানের প্রয়োজনে জশ টাংয়ের প্রথম বলে এক রান নেন লিয়ানাগে। পরের দুই বলে বোল্ড হন দুনিথ ওয়েলালাগে ও ইশান মালিঙ্গা। জমে ওঠে লড়াই।চতুর্থ বলে আসিথা ফার্নান্দো এক রান নিয়ে স্ট্রাইকে দেন লিয়ানাগেকে। এরপর তার ওই ছক্কায় শ্রীলঙ্কার জয়োল্লাস। ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাত্নায়াকে।

৮৫৯ রানের ম্যাচে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৬ জন