ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
রংপুরে ৪ খুন: ঘটনাস্থলের খেজুর-শসায় মিলল মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ

রংপুরে ৪ খুন: ঘটনাস্থলের খেজুর-শসায় মিলল মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ

রংপুর নগরীর মাছুয়া পাড়ায় জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা কামড় দেওয়া খেজুর, শসা, সিগারেট ও খেজুরের বিচির নমুনার সঙ্গে গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর মিল পাওয়া গেছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিআইডির পুলিশ সুপার সুমিত চৌধুরী।তদন্তসংশ্লিষ্ট সূত্র ও আগে প্রকাশিত তথ্য অনুযায়ী, চার হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে বিপুলসংখ্যক আলামত সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এসব আলামতের মধ্যে ছিল সিগারেটের অংশ, খেজুর, শসা, ফল কাটার চাকু, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বেসিনের দাগসহ অন্তত ৩৫টি আলামত। এর একটি অংশ ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়।ঘটনার পর গ্রেফতার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের সঙ্গে মিলিয়ে দেখতে সেপ্টেম্বরের শেষ দিকে ডিএনএ পরীক্ষার জন্য তাঁদের ঢাকায় নেওয়া হয়। তখন মামলার তদন্ত কর্মকর্তা ওসি ডিবি জিনাত আলী জানিয়েছিলেন, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে দুই আসামির সংশ্লিষ্টতা বৈজ্ঞানিকভাবে যাচাই করা হবে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডের পরও মুগ্ধ ও সিদ্ধার্থ কিছু সময় গণপতি চক্রবর্তীর বাড়িতে অবস্থান করেছিলেন। তাঁরা গোসল করেন এবং ঘরের ফ্রিজ থেকে খেজুর ও শসা বের করে খান। পরে বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যান।ঘটনাস্থলে পাওয়া কামড় দেওয়া শসা ও খেজুরের বিচি শুরু থেকেই তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হয়। পরে সিগারেটের অংশসহ অন্যান্য জৈব ও বস্তুগত আলামতও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।একই পরিবারের ৪ জনকে হত্যা। এই মামলায় মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতারের পর তাঁরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পুলিশ জানায়, জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পরে তদন্তকারীরা তাঁদের বক্তব্যের সঙ্গে ঘটনাস্থলের আলামত, ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য ফরেনসিক তথ্য মিলিয়ে দেখার উদ্যোগ নেন।তদন্তে পাওয়া নতুন এই ডিএনএ মিল মামলার ফরেনসিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে ঘটনাস্থলে পাওয়া খাদ্যদ্রব্য ও ধূমপানের আলামতে দুই আসামির ডিএনএ পাওয়ার তথ্য তাঁদের ঘটনার সঙ্গে সম্ভাব্য সরাসরি যোগাযোগের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সূত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।তবে তদন্তের এই পর্যায়ে ডিএনএ মিলকে এককভাবে চূড়ান্ত অপরাধের প্রমাণ হিসেবে দেখছেন না তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। আদালতে অভিযোগ প্রমাণের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষার ফলাফলের পাশাপাশি জবানবন্দি, ময়নাতদন্ত প্রতিবেদন, ঘটনাস্থলের অন্যান্য আলামত, লুট হওয়া সম্পদ উদ্ধারের তথ্য এবং তদন্তে পাওয়া অন্যান্য প্রমাণও বিবেচনায় আসবে।গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়া পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

রংপুরে ৪ খুন: ঘটনাস্থলের খেজুর-শসায় মিলল মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ

রংপুরে ৪ খুন: ঘটনাস্থলের খেজুর-শসায় মিলল মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টির তাগিদ ডা. জুবাইদার

শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টির তাগিদ ডা. জুবাইদার

কমছে বিদেশি অনুদান, বড় সংকটে দেশের ২২০০ এনজিও

কমছে বিদেশি অনুদান, বড় সংকটে দেশের ২২০০ এনজিও

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

চ্যানেল আই সৃষ্টিশীল চেতনার স্বাক্ষর

চ্যানেল আই সৃষ্টিশীল চেতনার স্বাক্ষর

পার্বতীপুরে গৃহবধূ পরকিয়ার প্রেমের বলি, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা

পার্বতীপুরে গৃহবধূ পরকিয়ার প্রেমের বলি, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

কোন ভিডিও নেই !

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

অধিনায়ক লিটন দাস নিদেনপক্ষে ফাইনালে খেলতে চাচ্ছিলেন। সেটা হলে অন্তত একটা পদক নিয়ে ফেরা নিশ্চিত হতো। সেখানে বাংলাদেশ এবারের এশিয়ান গেমস থেকে ফিরছে কোনো পদক না জিতেই। এভাবে খালি হাতে ফেরায় জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন এশিয়ান গেমসে বাংলাদেশ কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। শ্রীলঙ্কার কাছে ব্রোঞ্জের ম্যাচে ৬৩ রানে হারের পর তিনি জাপানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।সালাহউদ্দীন বলেন, ‘আমরা আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে করি আমরা ব্যর্থ হয়েছি। জাতির কাছে যে প্রত্যাশার কথা জানিয়েছিলাম, আমরা সেটার কিছুই করতে পারিনি। খুবই হতাশাজনক। আমরা লজ্জিত এবং পুরো জাতির কাছে ক্ষমাপ্রার্থী।’হারের কারণ নিয়েও কথা বলেন কোচ। তিনি মূল দায়টা দিয়েছেন মোস্তাফিজুর রহমানকে। তিনি আজ এক ওভারেই দিয়েছেন ২৫ রান। শেষ দিকে রিশাদ হোসেনও বেশ খরুচে বোলিং করেছেন। এরপর কাঠগড়ায় তুলেছেন ব্যাটারদেরও। সালাহউদ্দীন বলেন, ‘আমি বলব আজকে যে উইকেটটা ছিল, বোলাররা কয়েকটা ওভার খুবই খারাপ বল করেছে। বিশেষত মূল বোলার যারা আছে, যারা টি-টুয়েন্টি স্পেশালিস্ট, তারাই হয়তো বেশি রান দিয়ে দিয়েছে। আর ব্যাটিংয়ে আমাদের পাওয়ার প্লেতে বেশি উইকেট পড়ে যাওয়াতে ওখান থেকে আসলে ম্যাচটা জেতা সম্ভব ছিল না।’তবে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পাশে দাঁড়ান অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমি সব সময় বলব, তারা দেশের জন্য লড়াই করে। তারা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত এবং আমরা আসলে এটা কীভাবে পার করা যায়, সেই চেষ্টা করব। সত্যি বলতে আমরা পুরো দল হিসেবে ভালো পারফর্ম করিনি।’সোনা জয়ের আশা নিয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশের ছেলেদের দল। এর আগে তিনবার এই আসরে খেলে প্রতিবারই পদক নিয়ে ফিরেছিল তারা। ২০১০ সালে প্রথমবারেই জিতেছিল সোনা। এবার সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। ব্রোঞ্জের ম্যাচে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষেও তারা পারেনি।ওই ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করে বাংলাদেশ। ১০ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ৫১। কিন্তু শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলাররা এলোমেলো হয়ে পড়েন। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত করে ১৬৫ রান। জবাবে ব্যাটিংয়েও শুরু থেকে হতাশ করে বাংলাদেশ। তানজিদ হাসান, সাইফ হাসান ও লিটন দাস শূন্য রানে ফেরেন। ৯ নম্বরে নামা নাসুম আহমেদ করেন ইনিংস সর্বোচ্চ ২৬ রান, দল ১০২ রানে অলআউট হয়।

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৬ জন