দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
ইরানে পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র? যা বলল হোয়াইট হাউস

ইরানে পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র? যা বলল হোয়াইট হাউস

‘আজই ইরানে সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে’— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পর দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেন, মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা এখনো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার এমন হুমকির পর বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাতে পারে এমন আলোচনাও শুরু হয়। তবে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছে হোয়াইট হাউস।মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস বলছে, “ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে ‘আক্ষরিক অর্থেই’ এমন কিছুর আভাস নেই, ওহে নির্বোধের দল।” এরআগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।’ট্রাম্প আরও বলেন, ‘আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তাই ঘটবে। তবে, এখন যেহেতু একটি পূর্ণাঙ্গ ও সার্বিক শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী মানসিকতার মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু একটা ঘটতে পারে।’ পোস্টের শেষে তিনি বলেছেন, ‘কী হবে কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক!’ট্রাম্পের এই বার্তার পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘তাদের (ইরান) জানা উচিত, আমাদের হাতে এমন সব ব্যবস্থা রয়েছে; যা আমরা এ পর্যন্ত ব্যবহার না করার সিদ্ধান্তে অটল রয়েছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন এবং ইরানিরা যদি তাদের আচরণের ধারা পরিবর্তন না করেন, তাহলে তিনি অবশ্যই সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নেবেন।’তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যদিও ট্রাম্প বা ভ্যান্স সরাসরি ‘পারমাণবিক হামলা’ শব্দটি ব্যবহার করেননি, তবে তাদের বক্তব্যের তীব্রতা এবং ‘ব্যবহার না করার অস্ত্র’ সংক্রান্ত ইঙ্গিত আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প ও ভ্যান্সের এমন ভাষা সাধারণত ধ্বংসাত্মক সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দেয়, যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাকেও উড়িয়ে দেয় না। কারণ একটি পুরো ‘সভ্যতা’ এক রাতে ধ্বংস করার সামর্থ্য কেবল পারমাণবিক অস্ত্রের মাধ্যমেই সম্ভব। সূত্র: এনডিটিভি
২৯ মিনিট আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি?

ইরানে পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র? যা বলল হোয়াইট হাউস

ইরানে পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র? যা বলল হোয়াইট হাউস

ইউনূস সরকারের ১৪ অধ্যাদেশ সংসদে পাস

ইউনূস সরকারের ১৪ অধ্যাদেশ সংসদে পাস

ইরানি ‘সভ্যতা’ ধ্বংসের হুমকি, কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প?

ইরানি ‘সভ্যতা’ ধ্বংসের হুমকি, কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প?

হাবিপ্রবি ও জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ এর মধ্যে সমঝোতা স্মারক MoU) স্বাক্ষর

হাবিপ্রবি ও জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ এর মধ্যে সমঝোতা স্মারক MoU) স্বাক্ষর

সংরক্ষিত আসনের জোটভিত্তিক বণ্টনে বিএনপি ৩৬, জামায়াত ১৩

সংরক্ষিত আসনের জোটভিত্তিক বণ্টনে বিএনপি ৩৬, জামায়াত ১৩

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

সিন্ডিকেটের খপ্পরে ভোজ্যতেলের বাজার

সিন্ডিকেটের খপ্পরে ভোজ্যতেলের বাজার

‘হাসিনা অধ্যায় শেষ, তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগোবে’

‘হাসিনা অধ্যায় শেষ, তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগোবে’

দেশে পৌঁছেছে জ্বালানি তেলবাহী আরও ৪ জাহাজ

দেশে পৌঁছেছে জ্বালানি তেলবাহী আরও ৪ জাহাজ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ

কোন ভিডিও নেই !

টাইব্রেকারে ভারতকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে ৪-৩ ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা আধিপত্য ধরে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।খেলার শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে ভারত। ম্যাচের প্রথম কয়েক মিনিটেই তারা একটি দারুণ সুযোগ তৈরি করে, তবে সেটি কাজে লাগাতে পারেনি। শুরুর এই চাপ কাটিয়ে ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরে আসে বাংলাদেশ। বিশেষ করে দুই প্রান্ত দিয়ে দ্রুত আক্রমণ সাজিয়ে ভারতের রক্ষণভাগকে বেশ চাপে রাখে তারা।বাংলাদেশের অধিনায়ক ও মিডফিল্ডাররা মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলার গতি নিজেদের দিকে টেনে আনেন। ফ্রি-কিক ও সেটপিস থেকেও গোলের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি।প্রথমার্ধজুড়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করে। বাংলাদেশের আক্রমণগুলো ছিল তুলনামূলক বেশি সংগঠিত, তবে ভারতের রক্ষণভাগ ও গোলরক্ষক দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে।অন্যদিকে পাল্টা আক্রমণে ভারতও কয়েকবার বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল। বাংলাদেশের গোলরক্ষকও গুরুত্বপূর্ণ মুহূর্তে সজাগ থেকে দলকে বিপদমুক্ত রাখেন।প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং দূরপাল্লার শট ও ক্রস থেকে গোলের চেষ্টা করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় স্কোরলাইন অপরিবর্তিতই থাকে। বিরতির পর ম্যাচের চিত্র কিছুটা বদলে যায়। দুই দলই ঝুঁকি কম নিয়ে খেলতে শুরু করে। বাংলাদেশ রক্ষণকে শক্ত করে রেখে সুযোগ বুঝে আক্রমণে যাওয়ার কৌশল নেয়। ভারত এই সময়ে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ফিনিশিং দুর্বলতায় ভুগতে থাকে। বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক সমন্বিতভাবে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেয়।ম্যাচের মাঝামাঝি সময়ে আক্রমণের ধার বাড়াতে কোচ মার্ক বদলি খেলোয়াড় নামান। নতুন খেলোয়াড়দের মাধ্যমে গতি বাড়ানোর চেষ্টা করা হলেও কাঙ্ক্ষিত গোল আসেনি। তবে ম্যাচের শেষ দশ মিনিটে আবারও উত্তেজনা বাড়ে। ভারত একটি সুবর্ণ সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়। বাংলাদেশও পাল্টা আক্রমণে গোলের চেষ্টা চালায়, কিন্তু দুই দলের কেউই শেষ মুহূর্তে জালের দেখা পায়নি। রেফারি যোগ করা সময় দিলেও গোলের অচলাবস্থা কাটেনি। ফলে ম্যাচটি ০-০ অবস্থায় টাইব্রেকারে গড়ায়।টাইব্রেকারে স্নায়ুর লড়াইয়ে বাংলাদেশ স্থিরতা দেখায়। গুরুত্বপূর্ণ শটে সফল হয়ে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ।

টাইব্রেকারে ভারতকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন