বুধবার , ২৫ জুন ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সচিবালয়ের ক্যান্টিনের নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষ, আহত ৫

প্রতিবেদক
admin
জুন ২৫, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর সচিবালয়ের অভ্যন্তরে ক্যান্টিন দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ‘বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি’র দুই পক্ষের পাঁচ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে সচিবালয়ের ক্যান্টিনে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন— নতুন কমিটির সভাপতি ও বন ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের ওবায়দুল ইসলাম রবি, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা মিলন, অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম এবং হাসনাত।

আহতদের হাসপাতালে নিয়ে আসা গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, সচিবালয়ের কর্মচারী-কর্মকর্তাদের বহুমুখী সমবায় সমিতির আগের কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি নেতৃত্বে ছিলেন। চলতি বছরের ৩ জুন নতুন কমিটি গঠিত হয় এবং তারাই বর্তমানে ক্যান্টিন পরিচালনা করছে। দীর্ঘদিন পর ক্যান্টিনটি চালু করা হলে আগের কমিটির লোকজন ও আওয়ামী লীগের একটি পক্ষ বাধা দিতে শুরু করে।

তার দাবি, হামলাকারীরা নতুন কমিটির কেউ নন। তারা মূলত আগের কমিটির লোকজনকে পুনর্বাসনের লক্ষ্যে এসব করছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

​দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী

‘পোলিং এজেন্ট-সাংবাদিক ও পর্যবেক্ষকদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে’

শোক-ক্ষোভে উত্তাল শাহবাগ

ওমান প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

‘ইসরায়েলকে ধোঁকা’, জীবিত আছেন ইরানের কুদস ফোর্স কমান্ডার ইসমাইল কানি

দিনাজপুরে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা প্রদান

আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের কেন জাতীয় বীর ঘোষণা নয়: হাইকোর্ট

গুমের দুই মামলায় হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিইসির বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির