শনিবার , ২৮ জুন ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতের তিন শীর্ষ নেতা

প্রতিবেদক
admin
জুন ২৮, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে সারাদেশ থেকে দলটির লাখ লাখ নেতাকর্মী অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলনের নেতাদের পাশাপাশি অন্যান্য দলের নেতাদেরও এই মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়।

শনিবার (২৮ জুন) সকাল ১০টা থেকেই মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। তবে মূল কার্যক্রম শুরু হয় বেলা ২টায়। অন্যান্য দলের নেতারা বিকেলে মহাসমাবেশে যোগ দেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের একটা দূরত্ব ছিল। তবে সম্প্রতি ইসলামি ধারার দুটি দলই কাছাকাছি আসতে শুরু করে। এর বহিঃপ্রকাশ ঘটল আজকের মহাসমাবেশে। এতে জামায়াতের ইসলামীর তিনজন শীর্ষ নেতা অংশ নেন। আগামী নির্বাচনে দল দুটির মধ্যে আসন সমঝোতা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এতে অন্যান্য ইসলামি দলেরও থাকার কথা রয়েছে।

ইসলামী আন্দোলনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই মহাসমাবেশে অন্যান্য দলের নেতাদের মধ্যে বক্তব্য দেন-

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

Islami2

অন্যান্য দলগুলোর মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের সহাসচিব

মাওলানা জালাল উদ্দীন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজী, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু,  এনসিপির সদস্য সচিব মুহাম্মদ আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, গণঅধিকার পরিষদ সভাপতি নূরুল হক নূর, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের মহাসচিব  মাওলানা ইউসুফ সাদিক হক্কানি প্রমুখ।

ছিলেন হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান জোটের নেতারাও। এর মধ্যে বক্তব্য দেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনাকেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনার প্রত্যাশা প্রধান উপদেষ্টার

মস্কো-ওয়াশিংটন উত্তেজনা: বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা

পদত্যাগ চেয়ে জুলাই শহীদ পরিবারের বিক্ষোভ, যা বললেন আসিফ নজরুল

সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াত আমিরের

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

দিনাজপুরে ২৪ ঘণ্টায় ৯ জনের মরদেহ উদ্ধার

৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক

নতুন বছরে অনন্য রেকর্ডের হাতছানি মেসির

সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশ

জবানবন্দিতে জিয়াউলকে নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান