বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

যেখানে পাবে, গুলি করবে— হাসিনার নির্দেশ নিয়ে যা বললেন প্রসিকিউটর

প্রতিবেদক
admin
জুলাই ৯, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে চলা ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— এমনটাই উঠে এসেছে বিবিসি আই-এর সাম্প্রতিক এক অনুসন্ধানে।

বিষয়টি নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি বলেন, ফাঁস হওয়া ফোনালাপের আন্তর্জাতিক যাচাই মামলার বিচারে স্বচ্ছতা বাড়াবে। এটি ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। বুধবার (৯ জুলাই) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রসিকিউটর গাজী তামিম জানান, শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও ক্লিপ এর আগে বাংলাদেশ পুলিশের ক্রাইমস ইনভেস্টিগেশন টিম পরীক্ষা করেছে এবং তাতে ফরেনসিক সত্যতা পাওয়া গেছে। এসব ক্লিপ শেখ হাসিনারই বক্তব্য বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, এবার আন্তর্জাতিক সংস্থা যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ফোনালাপগুলো বিশ্লেষণ করে রিপোর্ট দিয়েছে, তা মামলার অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে।

তিনি আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার (১০ জুলাই)। এই মামলায় হাসিনা ছাড়াও আরও দুইজন আসামি আছেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

প্রসিকিউটর তামিম বলেন, আদালত যদি অভিযোগ গঠনের আদেশ দেন, তাহলে অন্যান্য ডকুমেন্টের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হবে শেখ হাসিনার ফোনালাপের আন্তর্জাতিক ভেরিফিকেশন।

এর আগে, বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত মার্চে ফাঁস হওয়া একটি অডিও কলে শেখ হাসিনাকে স্পষ্টভাবে বলতে শোনা যায়— ‘প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করো। যেখানে পাবে, গুলি করবে।’

বিবিসির তথ্যমতে, এই কল রেকর্ড করেছিল বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নজরদারি সংস্থা এনটিএমসি (NTMC)। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

রিজার্ভ চুরি: ফিলিপিন্সের আরসিবিসির ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত

হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দিলেন সালাহউদ্দিন আহমেদ

হাদির ওপর হামলা শুধু ব্যক্তি নয়, দেশের অস্তিত্বে আঘাত: প্রধান উপদেষ্টা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ

বিরামপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে গিয়ে কী অর্জন হলো?

একাত্তরে জামায়াতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন শফিকুর রহমান

দেশটা কারও জমিদারি নয়, যোগ্যরাই আগামীর নেতৃত্ব দেবে: জামায়াত আমির

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনাসদস্যদের অতিসত্বর গ্রেপ্তার চান নাহিদ ইসলাম

বোতল নিক্ষেপকারীর সঙ্গে কথা বললেন উপদেষ্টা মাহফুজ, দিলেন বাসায় দাওয়াত