দিনাজপুর টোয়েন্টিফোর
কিছু অধ্যাদেশ হুবহু, কিছু সংশোধন করে সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু অধ্যাদেশ হুবহু, কিছু সংশোধন করে সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশের কিছু হুবহু গ্রহণ করা হবে এবং কিছু সংশোধন করে সংসদে পাস করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে এসব অধ্যাদেশ সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে। তবে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশের অধিকাংশই বর্তমান সরকার সংসদে পাস করতে পারবে। যেগুলো পাস করা সম্ভব হবে না, সেগুলো ল্যাপস হয়ে যাবে এবং পরবর্তী সংসদ অধিবেশনে বিল আকারে উত্থাপন করা হবে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫: নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া বা জবরদস্তি করা জাতির জন্য ভালো ফল বয়ে আনে না। তাই এসব অধ্যাদেশ নিয়ে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদের নির্ধারিত সময়সীমার মধ্যে এসব বিষয়ে ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি।মানবাধিকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর কারণে কাউকে হয়রানি করা উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে কেন্দ্র করে যেন কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে।সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতি এখনো পুরোপুরি গণতান্ত্রিক মানে পৌঁছায়নি। তবে ধীরে ধীরে রাজনৈতিক সংস্কৃতিকে উন্নত করার চেষ্টা চলছে। সময়ের সঙ্গে সঙ্গে দেশ শতভাগ গণতান্ত্রিক সংস্কৃতির দিকে এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে ১৪০০ জনের বেশি মানুষ শহীদ হয়েছেন। এই প্রেক্ষাপটে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে জাতীয় পর্যায়ে একটি ঐকমত্য রয়েছে।‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫: নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপ। ছবি: সংগৃহীতসালাহউদ্দিন বলেন, লাখ লাখ মামলা করে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ফ্যাসিবাদের পতনের পর দেশে নৈরাজ্য বা প্রতিহিংসার পরিস্থিতি তৈরি হতে পারে—এই আশঙ্কা থেকেই সরকার পুনর্মিলনের কথা ভাবছে। দক্ষিণ আফ্রিকার ট্রুথ কমিশনের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও একটি জাতীয় পুনর্মিলন কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। জাতীয় পুনর্মিলনের মাধ্যমে জাতির ঐক্য বজায় রাখা এবং দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক রেহমান সোবহান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, ব্যারিস্টার রুমিন ফারহানা, মানবাধিকার কর্মী খুশী কবির, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট আহমেদ আযম খানসহ বিশিষ্ট ব্যক্তিরা।
৩ মিনিট আগে

কোন ভিডিও নেই !

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করল বাংলাদেশ

মিরপুরের স্লো উইকেটে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। স্পিন স্বর্গেই এবার রীতিমতো আগুন ঝরালেন নাহিদ রানা। তরুণ এই পেসারের গতি আর বাউন্সে চোখে সর্ষে ফুল দেখেছেন মোহাম্মদ রিজওয়ান-সালমান আগারা! ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডেতে ফাইফার পেয়েছেন নাহিদ। তাতে কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট হয়েছে পাকিস্তান।টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভার সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করেছে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ।নতুন বলে মিতব্যয়ী বোলিং করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে উইকেট এনে দিতে পারেননি এই দুই অভিজ্ঞ পেসারের কেউই। ফলে ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজে বোলিংয়ে আসেন। কিন্তু তাতেও উইকেটের দেখা মেলেনি।পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদের হাতে বল দেন মিরাজ। আক্রমণে এসেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। ২৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।নিজের পরের চার ওভারের সবকটিতেই উইকেট পেয়েছেন নাহিদ। যথাক্রমে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। পাকিস্তানের টপ অর্ডার ভেঙে ফাইফার পূরণ করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার।১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন মিরাজও। ওভারের শেষ বলে আব্দুল সামাদকে লিটনের গ্লাভস বন্দি করে ফেরান তিনি। এরপর হোসাইন তালাতকেও ফিরিয়েছেন মিরাজ। ২৩তম ওভারের প্রথম বলে এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। একই ওভারের শেষ বলে শাহিন আফ্রিদিকেও ফেরান মিরাজ।দ্বিতীয় স্পেলে ফিরে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। ২৪তম ওভারের পঞ্চম বলে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন মোহাম্মদ ওয়াসিম। ৮২ রানে নবম উইকেট হারানোর পর একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে ফাহিম আশরাফ একাই কিছুটা লড়াই করেন। আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন। ফাহিমের ৩৭ রানের ইনিংসে ভর করে কোনোরকমে একশ পেরিয়ে অলআউট হয় পাকিস্তান। 

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করল বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন