রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় সাংবাদিক আটক

প্রতিবেদক
admin
আগস্ট ৩, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি হিন্দুপল্লীতে হামলার ঘটনায় হাবিবুর রহমান সেলিম নামে এক সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে হিন্দুপল্লীতে হামলার ঘটনা উসকে দেওয়ার অভিযোগ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের সরাসরি উসকে দেওয়ার অভিযোগে রংপুর থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিক পত্রিকার পাগলাপীর প্রতিনিধি হাবিবুর রহমান সেলিমকে শনিবার রাতে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের উসকে দেওয়ার অনেক ভিডিও ও অডিও থাকায় তাকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে।

ওসি আরও জানান, আলদাতপুরে হিন্দুপল্লীতে ভাঙচুরের মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ছয়আনি গ্রামের সুজন চন্দ্রের ছেলে রঞ্জন রায়ের নামে ফেসবুকে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র তৈরি ও অশালীন মন্তব্য লিখে একাধিকবার পোস্ট করা হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। ২৬ জুলাই রঞ্জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৭ জুলাই কিশোরগঞ্জ সিঙ্গেরগাড়ি থেকে একটি মিছিল নিয়ে লোকজন ছয়আনি গ্রামে এসে হিন্দু পরিবারের ১৩টি বাড়ি ভাঙচুর-লুটপাট করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এক ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে গঙ্গাচড়া থানায় গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই দিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

এখনও হয়নি শহীদদের পূর্ণাঙ্গ তালিকা!

শিক্ষক-কর্মকর্তা বদলিতে নতুন নিয়ম : তদবির বাণিজ্যে লাগাম টানছে সরকার, শুরু হচ্ছে নতুন যুগ

জাকসুর ২৫ পদের ২০টিতেই শিবিরের জয়

৯ মাসে ধর্ষণ ৬৬৩, রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৭, নির্যাতিত ৩৪০ সাংবাদিক

জুলাই জাতীয় সনদ: ৩ ধাপে বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত

সরকার উৎখাতের ষড়যন্ত্র : শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত

তাইজুল-হাসানের আঘাতে ‘১৫ মিনিটে’ অলআউট আয়ারল্যান্ড

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল

দাবি করেছে দিল্লি : ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের