রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

একাদশে ভর্তির শেষ ধাপে আবেদন শুরু, সময় দু’দিন

প্রতিবেদক
admin
আগস্ট ৩১, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

তৃতীয় ধাপের এই আবেদন প্রক্রিয়া চলবে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর আর আবেদনের সুযোগ দেওয়া হবে কিনা, তা নিয়ে নিশ্চয়তা নেই। ফলে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের এই সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।

রোববার একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভর্তির জন্য তৃতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ ৩১ আগস্ট (রোববার) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এই আবেদন চলবে ১ সেপ্টেম্বর (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে জানা যাবে।

গত ২৮ আগস্ট রাতে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, আবেদন করেও কলেজ পাননি ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে এসএসসিতে জিপি-৫ পাওয়া এক হাজার ৪১৮ জন রয়েছেন।

এর আগে গত ২০ আগস্ট রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে মোট ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছিল ৫ হাজার ৭৬৫ জন।

ভর্তি কমিটির দেওয়া তথ্যমতে, প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন করা ৯৯ শতাংশ শিক্ষার্থী কলেজ পেয়েছেন। বাকি ১ শতাংশ শিক্ষার্থী এখনও কলেজ পাননি। দেশের বৈধ ৯৫ শতাংশ কলেজই শিক্ষার্থী পেয়েছে। বাকি ৫ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এছাড়া প্রথম ধাপ শেষে ৪৪ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশন করে নতুন কলেজ পেয়েছেন। ৫৬ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশনের আবেদন করেও তাতে সফল হয়নি।

ভর্তি নীতিমালা অনুযায়ী— এবারও তিন ধাপে আবেদন নেওয়া হবে। এতে নির্বাচিতদের কলেজে চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া চলবে ৭-১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গোৎসব শুরু আজ

সাইফ-সৌম্যর রেকর্ড জুটির পরও তিনশ ছুঁতে পারল না বাংলাদেশ

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির, বললেন পাটোয়ারী

জাতির কাঁধে সন্তানের লাশ: উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত : নিহত ২২ আহত ১৬৯

আপিলও খারিজ, ভোটে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান

কার্যক্রম শুরু করল দেশের বৃহত্তম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

৪ দিন ধরে বন্ধ চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৬২ কেজি গাঁজা ও বহনকারী ট্রাক সহ ২ জন গ্রেপ্তার

‘আ.লীগ মেগা প্রকল্পে কারিগরি ইনপুটে ভয়াবহ ঘাটতি রেখেছে’