দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী, নেপথ্যে কী?

ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী, নেপথ্যে কী?

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই শিক্ষিকার ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে কক্ষের দরজা ভেঙে তাদের উদ্ধার করেন আনসার সদস্য ও শিক্ষার্থীরা। বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।নিহত আসমা সাদিয়া রুনা কুষ্টিয়া শহরস্থ কোর্টপাড়া এলাকায় বসবাস করতেন। তার স্বামী কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট চুক্তিভিত্তিক শিক্ষক মোহাম্মদ ইমতিয়াজ সুলতান। তিনি সংসার জীবনে তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন। ঘটনার পর প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় আহত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফজলুর রহমানের অবস্থাও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।  জানা গেছে, সম্প্রতি আসমা সাদিয়া রুনা সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর ফজলুর রহমানকে এক মাস আগে ওই বিভাগ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করেন। চাকরি জীবনের শুরু থেকে সমাজকল্যাণ বিভাগে থোক বরাদ্দে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন ফজলুর। এর জেরে কর্মচারী ফজলুর রহমান শিক্ষিকা রুনাকে ছুরিকাঘাত করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিভাগের শিক্ষকরা।সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিব জানান, প্রায় ৮ বছর ফজলুর এই ডিপার্টমেন্টে থোক বরাদ্দের অস্থায়ী ভিত্তিতে যোগদান করেন। তারপর থেকে বিভিন্ন কারণবশত কর্মচারী ফজলুর রহমান সবার সাথেই মাঝে মধ্যে খারাপ আচরণ করতো। নোট ফেলে দিত, অকারণেই চিল্লাচিল্লি করত। যার কারণে আমরা সবাই তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করি। তবে ফজলু আমাদের কাছে এসে দীর্ঘদিনের কর্মজীবনের কথা বলে সমাজকল্যাণ বিভাগেই থাকতে চাইতো। সে আমাদের সবার কাছে এসে বিভাগের রাখার জন্য আবদার করত। তিনি বলেন, আমরা সবাই মিলে তাকে বলি তোমাকে এত সুযোগ দেওয়ার পরেও তুমি যেহেতু এখনো পর্যন্ত তোমার আচার-আচরণ কথাবার্তা সংযত করতে পারোনি। সেহেতু তুমি ওই ডিপার্টমেন্টে থাকো। পরে বিচার বিবেচনা করে দেখা যাবে। বিভাগীয় সূত্রে জানা যায়, ফজলুর রহমান দীর্ঘদিন ধরে সমাজকল্যাণ বিভাগে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে বিভাগের সভাপতির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। শিক্ষার্থীদের ধারণা- ওই ক্ষোভ থেকেই এ ঘটনাটি ঘটতে পারে। শিক্ষার্থীরা জানান, আজ বিভাগটির ইফতার মাহফিল ছিল। সে কারণে বিকেল ৩টায় অফিস সময় শেষ হলেও শিক্ষক-শিক্ষার্থীরা বিভাগে অবস্থান করছিলেন। বিকেল ৪টার দিকে বিভাগের সভাপতির নিজ কক্ষ থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে ভবনের নিচে দায়িত্বে থাকা আনসার সদস্যরা দরজায় ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে বিভাগের কয়েকজন শিক্ষার্থীও কারণ জানতে কক্ষের সামনে উপস্থিত হন। পরে তিনজন শিক্ষার্থী, দুইজন আনসার সদস্য ও আরও দুজন মিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা আসমা সাদিয়ার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন এবং ফজলুর রহমানকে নিজের গলায় অস্ত্র দিয়ে কাটার চেষ্টা করতে দেখেন। পরে শিক্ষার্থী ও কর্তব্যরত আনসার সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পার্শ্ববর্তী ইবি থানাকে খবর দেন। তারা ঘটনাস্থলে এসে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান।কর্তব্যরত আনসার সদস্য আসমত আলী বলেন, আমরা ভবনের নিচে দুইজন মিলে গল্প করছিলাম। হঠাৎ করে আমরা বাঁচাও বাঁচাও শব্দ শুনি। তারপর একসঙ্গে ভবনের ওপরে উঠে চেয়ারম্যানের রুমের বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করি। পরে দরজা না খুললে ভেঙে ভেতরে প্রবেশ করি। তারপর দেখি যে ম্যাডাম উপুড় হয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছেন। আর কর্মচারী নিজে নিজেই গলায় ছুরি চালাচ্ছেন। পরে আমরা প্রশাসনের কাছে ফোন দেই।ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, আমরা ঘটনা জানতে পেরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠাই। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন। অপরজন অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত করে পরে ঘটনা জানা যাবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠাই। এমন সময় শিক্ষিকা রুনাকে নিথর অবস্থায় পাওয়া যায়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা তার রুম পর্যবেক্ষণ করেছি। পুলিশ ও পিবিআই পর্যবেক্ষণ করেছে। যেটুকু জানতে পারলাম শব্দ শুনে আনসাররা দরজা ভেঙে তাদের এই অবস্থা দেখেছে। সবাই মিলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকেও আমরা তদন্ত কমিটির গঠন করছি। পুলিশ থেকেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করেছি।
১ ঘন্টা আগে

ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী, নেপথ্যে কী?

ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী, নেপথ্যে কী?

৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

‘তালিকা করে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে’

‘তালিকা করে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে’

ইরানের সঙ্গে যুদ্ধ কতদিন চলতে পারে?

ইরানের সঙ্গে যুদ্ধ কতদিন চলতে পারে?

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দু’দিনে ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

দু’দিনে ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

দিনাজপুরে রমজান উপলক্ষে মাগুরমারী গ্রামে ৪শ রোজাদার ব্যক্তিদের ইফতার অনুষ্ঠিত

দিনাজপুরে রমজান উপলক্ষে মাগুরমারী গ্রামে ৪শ রোজাদার ব্যক্তিদের ইফতার অনুষ্ঠিত

খানসামা থানায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সরাসরি সংলাপ

খানসামা থানায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সরাসরি সংলাপ

আখতারুজ্জামান মিয়া হুইপ হওয়ায় খানসামাজুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আখতারুজ্জামান মিয়া হুইপ হওয়ায় খানসামাজুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

কোন ভিডিও নেই !

হান্ড্রেডের নিলাম: নাম দিয়েছিলেন ২৩ জন, আছেন কেবল মুস্তাফিজ ও রিশাদ

লন্ডনে আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুইক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।সোমবার (২ মার্চ) প্রকাশিত ২৪৩ জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ থেকে পাঠানো ২৩ জনের মধ্যে কেবল এই দুজনেরনাম টিকে রয়েছে। নিলামের ক্যাটাগরি অনুযায়ী, পেসার মুস্তাফিজুর রহমান ১ লাখ পাউন্ডের তালিকায় রয়েছেন।অন্যদিকে, লেগ স্পিনার রিশাদ হোসেনজায়গা পেয়েছেন ৭৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। বাংলাদেশ থেকে আবেদন করা নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, লিটনদাস ও তাওহীদ হৃদয়ের মতো পরিচিত ক্রিকেটাররা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।এবারের নিলামের শুরুতে ১০ জন ‘মার্কি’ খেলোয়াড়ের নাম ডাকা হবে।এদের মধ্যে বিদেশি মার্কি খেলোয়াড় হিসেবে হারিস রউফ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনিল নারিন ও ড্যারিল মিচেল রয়েছেনঘরোয়া মার্কি তালিকায় আছেন জোরুট ও জনিবেয়ারস্টোর মতো তারকারা।সংক্ষিপ্ত তালিকায় পাকিস্তানের ১৪ জন ক্রিকেটার স্থান পেলেও শুরুতে নিবন্ধিত ৭১০ জনের মধ্যে ৬৩ জনই ছিলেন পাকিস্তানি।আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রভাবে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর অলিখিত নিষেধাজ্ঞার গুঞ্জন থাকলেওইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পারফরম্যান্স ও দলের প্রয়োজনের ভিত্তিতেই খেলোয়াড় নির্বাচন করা হবে। আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দ্য হান্ড্রেডের এবারের আসর অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো টুর্নামেন্টে বেসরকারিবিনিয়োগকারীরা যুক্ত হয়েছেন, যার ফলে আইপিএল সংযোগে তিনটি দলের নামও পরিবর্তন করা হয়েছে।

হান্ড্রেডের নিলাম: নাম দিয়েছিলেন ২৩ জন, আছেন কেবল মুস্তাফিজ ও রিশাদ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন