বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৪০

প্রতিবেদক
admin
অক্টোবর ২৩, ২০২৫ ৫:৪৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীবোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০ জন মারা গেছেন।

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বুধবার (২২ অক্টোবর) নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

বার্তাসংস্থাটি বলছে, আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বিভিন্ন দেশের অন্তত ৪০ জন অভিবাসনপ্রত্যাশী তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মারা গেছেন।

বুধবারের এই দুর্ঘটনাটি এ বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, প্রায় ৭০ জন শরণার্থী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরের মাহদিয়া উপকূলের কাছাকাছি ডুবে যায়।

প্রসঙ্গত, তিউনিসিয়া এখন ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে ভালো জীবনের সন্ধানে ইউরোপে পৌঁছাতে চাওয়া এসব মানুষের জন্য দেশটি সাম্প্রতিক বছরগুলোতে প্রধান ট্রানজিট পথ হয়ে উঠেছে।

তিউনিশিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার। তিউনিশিয়া হয়ে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার জন্য প্রথম নোঙর পয়েন্ট হিসেবে এই দ্বীপকে বেছে নেন অভিবাসীরা।  প্রতি বছর হাজার হাজার মানুষ বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। বৈরী আবহাওয়া চলাকালীন উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েন।

দেশটির স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিশীয় ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) বলেছে, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী তিউনিসিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন।

এ সময় তিউনিসিয়ার কাছে জাহাজডুবির ঘটনায় নিহত বা নিখোঁজ হয়েছেন ৬০০ থেকে ৭০০ অভিবাসী। আর ২০২৩ সালে সমুদ্র পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ যায় ১ হাজার ৩০০ জনেরও বেশি অভিবাসীর। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

‘হাসিনা ও কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি’

ওরা দিনে মাদকের বিরুদ্ধে কথা বলে, রাতে লাভের ভাগ নেয়: সার্জিস আলম

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া

সেই শরীফকে চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরায়েল

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ, যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে প্রধান উপদেষ্টা

৯০ বাংলাদেশির তালিকা হস্তান্তর : ইরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে রাজি পাকিস্তান

দিনাজপুরে বোঝে না একে অপরের ভাষা : গুগল ট্রান্সলেটরই এখন তাদের ভরসা!

বিএনপি নেতা ডা. রফিকুল ইসলামের বিবৃতি : আসিফ নজরুলের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া