শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান-আলু-সবজির খেত

প্রতিবেদক
admin
নভেম্বর ১, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে অসময়ের টানা বৃষ্টিতে কৃষকরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। কয়েক দিনের টানা বর্ষণে জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে রোপা আমন ধান, আগাম আলু ও বিভিন্ন মৌসুমি সবজির খেতে পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমিতে ধানগাছ লুটিয়ে পড়েছে, আর বীজতলা ও সবজি খেতে পানি জমে বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, কৃষকরা ইতোমধ্যে ধান কাটা ও ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে পাকা ধান এখন বৃষ্টির পানিতে ডুবে গেছে। নিচু জমির অধিকাংশ রোপা আমন খেতে পানি জমে ধান নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মাঠে ধানগাছ একেবারে মাটিতে লুটিয়ে পড়েছে। খেতের জমে থাকা পানি নেমে না গেলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু ধান নয়, আগাম আলু ও সবজি খেতেও দেখা দিয়েছে একই চিত্র। বোচাগঞ্জ উপজেলার কৃষক হেমন্ত রায় বলেন, “কয়েক দিনের টানা বৃষ্টিতে আমার পাঁচ বিঘা জমির ধান একেবারে লুটিয়ে পড়েছে। বৃষ্টি যদি আরও কয়েক দিন চলে, তাহলে পুরো ফসল শেষ হয়ে যাবে।” একই এলাকার কৃষক দিনেশ রায় বলেন, “বৃষ্টিতে ফসল ডুবে গেছে। কয়েক দিনের মধ্যে পানি না নামলে ধানগাছ পচে যাবে, পুরো বছরের পরিশ্রম শেষ। আমরা এখন দিশেহারা হয়ে গেছি। সার, বীজ, শ্রম—সবকিছুতে খরচ করেছি ধার করে। যদি ফসল বাঁচাতে না পারি, তাহলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।”

আগাম আলু চাষি আব্দুল বাতেন বলেন, “আমি দুই বিঘা জমিতে আগাম আলু রোপণ করেছিলাম। ভাবছিলাম এবার আগাম বাজারে ভালো দাম পাব। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে পুরো জমি পানিতে ডুবে গেছে। এখন আলুর চারা পচে যাচ্ছে। পানি না নামলে সব শেষ। সার, বীজ, কীটনাশকে যা খরচ করেছি, সব ডুবে গেল।” কৃষকরা জানান, এই সময় সাধারণত ধান কাটার প্রস্তুতি চলে। কিন্তু হঠাৎ করে হওয়া টানা বৃষ্টিতে শুধু ফসল নয়, কৃষকদের মনেও নেমে এসেছে হতাশা। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন দিনাজপুর টোয়েন্টিফোরকে জানান, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃষ্টিপাতের ফলে প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে ৫৮১ হেক্টর ধান, ২২ দশমিক ৫ হেক্টর আগাম আলু এবং ২৩ দশমিক ৫ হেক্টর আগাম সবজি। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ বর্তমানে চলমান রয়েছে। নির্ণয় সম্পন্ন হলে মোট ক্ষতির পরিমাণ জানা যাবে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

মুস্তাফিজ ইস্যুতে শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

ভারতের ‘চিকেনস নেক’ এর কাছে সামরিক মহড়া ‘তিস্তা প্রহার’

পবিত্র আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে: ড. ইউনূস

জুলাই সনদ ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, সাফ জানালেন নাহিদ

শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি

চাঁদাবাজ ও আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে: আইজিপি

‘দুনিয়া কত এগিয়ে গেছে, উনি ১৭ বছর লন্ডনে থেকেও সেটা ধরতে পারেননি’

বিএনপির ইশতেহার শুক্রবার, রোববার ঢাকায় সমাবেশ

হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর আটক, কম্পিউটার-প্রিন্টার জব্দ