বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিবেদক
admin
নভেম্বর ১২, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানী ও এর আশপাশ এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মতো অপতৎপরতা রোধে ও নিরাপত্তা নিশ্চিতে এই বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে রাজধানীসহ ঢাকায় ১২ প্লাটুন ও আশপাশের জেলায় দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানা গেছে।

গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। এই রায়কে ঘিরে রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

আরপিও নিয়ে কেউ খুশি কেউ ক্ষুব্ধ, কী করবে ইসি

নিম্নচাপের প্রভাবে নিঝুমদ্বীপে বিপর্যস্ত জনজীবন, বসতঘরে হাঁটুপানি

চিরিরবন্দরে সন্ত্রাসী কায়দায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে যৌন উত্তেজক সিরাপ আটক

সারজিসের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা : হয় ‘প্রশিক্ষিত কিলার’ অথবা অতিরিক্ত ক্ষোভ, নৃশংসতা দেখে ধারণা পুলিশের

পাচারকৃত অর্থ ফেরতে প্রাধান্য দিয়ে ইউনূসের যুক্তরাজ্য সফর

কেন জামায়াতের দিকে ঝুঁকছে এনসিপি?

সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরানো ভাইরাল ছবিটি ভুয়া: স্বরাষ্ট্র সচিব

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন আনিস আলমগীর