রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুর রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ: ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি

প্রতিবেদক
admin
নভেম্বর ৩০, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)  বাংলাদেশ রেলওয়ে সরকারি কর্মচারী সমন্বয় ফোরাম, দিনাজপুর-এর উদ্যোগে (২৯ নভেম্বর ২০২৫ শনিবার) দিনাজপুর রেলওয়ে প্লাটফর্মে ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা তাদের বক্তব্যে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। তারা অভিযোগ করেন যে, পে-স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও প্রহসন চলছে, যার প্রতিবাদে তারা মাঠে নামতে বাধ্য হয়েছেন। কর্মচারীরা আগামী ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে পে-স্কেল কার্যকর এবং বৈষম্য দূর করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন।
উচ্চমান সহকারী মোঃ সোহেল রানা এবং অফিস সহকারী মোঃ এমরান হোসেন (প্রকউশল শাখা দিনাজপুর) -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন- দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার ফারহানা আক্তার জলি, এফ এ এস বি এ (প্রাক্তন) মোঃ সিরাজুল হক, প্রাক্তন টাইম কিপার আব্দুর রউফ খান, এমএস মোঃ রেদোয়ান আলী মামুন, অফিস সহকারী সজীব কুমার দাস, ইলেকট্রিশিয়ান মিয়া জাহান মানিক, সহকারী কার্পেন্টার রীনা পারভীন, সহ অন্যান্য রেলওয়ে কর্মচারীগণ।
বিক্ষোভকারীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সমাবেশ শেষে কর্মচারীরা রেলওয়ে স্টেশন এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

স্বরাষ্ট্র উপদেষ্টা : বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, ঠেকাতে ব্যর্থ থাড-আয়রন ডোমও

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা

আসিফ ও মাহফুজের পদত্যাগ: শূন্য ৩ মন্ত্রণালয়ে আলোচনায় যারা

ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে নবনির্মিত মিলনায়তন উদ্বোধন

৬ জানুয়ারি জকসু নির্বাচন নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, বসছে ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী

ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর ফ্যামিলি নাইট ও ডিনার অভ্যর্থনা