রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

পেট্রল দিয়ে কনটেন্ট তৈরি, দগ্ধ আল আমিনকে নেওয়া হলো ঢাকায়

প্রতিবেদক
admin
নভেম্বর ৩০, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বর্তমানে তাকে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে সিসিইউতে রাখা হয়েছে।

গত শুক্রবার সকালে দাড়িয়াপুর ইটখলার মোড়ের কাছে একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে ‘আগুন পোহাতে পোহাতে গোসল’—এ ধরনের কনটেন্ট ধারণের চেষ্টা করছিলেন তিনি। এ সময় চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালানোর পর তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত পেট্রল ব্যবহারের ফলে আগুন হঠাৎ উঁচু হয়ে তীব্র শিখায় রূপ নেয় এবং তিনি গুরুতর দগ্ধ হন।

সহযোগীদের বরাতে জানা গেছে, আল-আমিনের শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ পুড়ে গেছে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় পরে তাকে বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার মুহূর্তের ভিডিওতে দেখা যায়, আগুনের তীব্রতা বাড়তে থাকলে তিনি পানিতে ঝাঁপ দেন, তবে তাতেও নিজেকে রক্ষা করতে সক্ষম হননি।

কনটেন্ট ধারাভাষ্যকার আজাদ হোসেন জনি জানিয়েছেন, চিকিৎসকরা আল-আমিনকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এই কনটেন্ট ক্রিয়েটরের এ ধরনের দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে বিষয়টি সর্বত্রই ছড়িয়ে পড়ে। তার আরোগ্য লাভের জন্য সবাই দোয়ার আবেদন করে পোস্ট দিচ্ছেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজা নিয়ে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নে নতুন পদ্ধতি চালু

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কি না, রায় ২ সেপ্টেম্বর

হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদি বরাবর চিঠি

সচিবালয়ের সব গেট বন্ধ, আজও বিক্ষোভ করছেন কর্মকর্তা–কর্মচারীরা

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

হাসনাতের ওপর হামলা, শিবির সভাপতির হুঁশিয়ারি

হাসিনার অপতৎপরতা: ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া বার্তা

সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশ

উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ ২৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে