রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন মাসুদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (১৪ ডিসেম্বর) এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) মাসুদ এবং তার মালিকানাধীন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে।

এনবিআরের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, হত্যাচেষ্টার ঘটনার চলমান তদন্তের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সন্দেহভাজনের আর্থিক লেনদেনের তথ্য যাচাই এবং হামলার পেছনে অর্থের উৎস খুঁজে বের করতেই মাসুদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সব হিসাব সাময়িকভাবে অবরুদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, মাসুদের মালিকানাধীন প্রতিষ্ঠানটি বেসিসের সদস্য।

এদিকে গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে এবং আর্থিক যোগসূত্র বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অর্থনীতি