রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আপিলও খারিজ, ভোটে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ রবিবার (১ ফেব্রুয়ারি) এই আদেশ দেন।

তফসিল ঘোষণার পর দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন চারবারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধতাও পেয়েছিল।

কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। তার অভিযোগ ছিল, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

হাসনাতের সেই আপিলের ওপর নির্বাচন কমিশনে শুনানি হয় ১৭ জানুয়ারি। ওই দিন ইসি আপিল মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। এরপর হাইকোর্টে রিট করেন তিনি।

২১ জানুয়ারি হাইকোর্ট তার আবেদন খারিজ করে ইসির সিদ্ধান্ত বহাল রাখে। এরপর ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টে আপিল আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। আপিল শুনানি শেষে আবেদন খারিজ করে হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না সাবেক চারবারের এই সংসদ সদস্য। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

সিঙ্গাপুরে পৌঁছল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

দাবি করলেন শেহবাজ : ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে- আইসিসির চিঠি

‘ফিনিশ দ্য জব, দে ওয়ান্ট টু ডাই’, কেন বললেন ট্রাম্প?

বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করে দেবো : দুদক চেয়ারম্যান

কেমন আছেন ৫ আগস্টে শহীদ সন্তানের মায়েরা

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত

হাসিনার বিচার প্রক্রিয়া যথাযথ গতিতেই এগোচ্ছে: চিফ প্রসিকিউটর