সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি: প্রেস উইং

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনা ঘটেছে ২৭৪টি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

প্রেস উইংয়ের দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, এসব ঘটনার মধ্যে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ১৬টি, প্রার্থীর ওপর হামলা ১৫টি এবং হত্যাকাণ্ডের ঘটনা ৫টি। প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৮৯টি। এ ছাড়া অবৈধ অস্ত্রের ব্যবহার ৩টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচারকার্যে বাধা ২৯টি, নির্বাচন–সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ১টি। অন্যান্য ধরনের সহিংসতার ঘটনা রয়েছে ৭০টি।

প্রেস উইংয়ের তথ্যমতে, দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় নিহত হন ১১৫ জন এবং আহত হন ৩১৫ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতার ঘটনায় নিহত হন ২২ জন এবং আহত হন ৭৮০ জন।

এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৫৩৪টি সহিংসতার ঘটনায় নিহত হন ৬ জন এবং আহত হন ৪৬০ জন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

‘এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য মুখিয়ে আছে’

জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি : আন্দোলনে মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী ছিলেন হাবিব-হারুন

আবু সাঈদ হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল

জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্তের লক্ষ্য ঐকমত্য কমিশনের

নতুন রাজনৈতিক প্লাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ

‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

‘হাজার খুনের’ প্রথম বিচার, দৃষ্টি সবার সোমবারে

পুলিশে বদলি-পদোন্নতির তদবির নিয়ে কড়া বার্তা উপদেষ্টার

নাহিদ রিয়াসাতের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ

হিন্দু ভোটব্যাংকে নজর জামায়াতের?