বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

শেরপুর -৩ আসনের জামায়াতের প্রার্থী মারা গেছেন

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) নির্বাচনের মাত্র সাত দিন আগে ইন্তেকাল করলেন শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩ ঘটিকায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোক সন্তোপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীবৃন্দকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সম্প্রতি শেরপুর -৩ আসনে বিএনপি-জামায়াতের সংঘর্ষে একজন উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনার রেশ না কাটতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জামায়াতের প্রার্থী।

জানা গেছে, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাদল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি অনেকদিন থেকেই কিডনী রোগে ভুগছিলেন। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত