বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দুর্নীতিমুক্ত দেশ ও ১ কোটি যুবকের কর্মসংস্থানের লক্ষ্য জামায়াতের

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দুর্নীতিমুক্ত সুশাসন, আর্থিক খাতের সংস্কার এবং প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবকের কর্মসংস্থান ও নতুন মন্ত্রণালয় গঠনের লক্ষ্য নির্বাচনী ইসতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের নির্বাচনী ইশতেহার ২০২৬ তুলে ধরেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলটির এই ইশতেহারে বলা হয় বাংলাদেশকে বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতিতে উন্নীত করার অঙ্গীকার করেছে দলটি।
‘বর্তমানে ৩৫তম অবস্থানে থাকা এই অর্থনীতিকে ২ ট্রিলিয়ন ডলারের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর পরিকল্পনা গ্রহণ করেছে দলটি। যেখানে মাথাপিছু আয় হবে ১০ হাজার মার্কিন ডলার এবং জিডিপি প্রবৃদ্ধির হার পর্যায়ক্রমে ৭ শতাংশে উন্নীত করা হবে।’

ইশতেহারে বলা হয়, সরকার গঠন করলে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে বর্তমানের ৩৫তম অবস্থান থেকে ২০তম অবস্থানে উন্নীত করা হবে। বর্তমানে ধুঁকতে থাকা ব্যাংকিং খাতের ক্ষত সারাতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ‘আর্থিক খাত সংস্কার কমিশন’ গঠনের কথা বলা হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়, খেলাপি ঋণ সহনীয় পর্যায়ে আনা এবং বিদেশে পাচার করা অর্থ ফেরত আনা হবে তাদের অগ্রাধিকার। এছাড়া শেয়ার বাজারে কারসাজি বন্ধ করে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করার ওপর জোর দিয়েছে দলটি। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি বুলবুল, সহসভাপতি ফারুক-সাখাওয়াত

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটো নিবন্ধনের ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কর্মসূচির উদ্বোধন

দিনাজপুরের বিরলে জীবন মহল বিনোদন পার্কে হামলা, সাংবাদিকসহ আহত ১২

দিনাজপুরে ভালো নেই দর্জি কারিগরেরা: ঈদ ও পূজা ছাড়া সারা বছরই মন্দা

কিছু দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে: মির্জা ফখরুল

সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের ‘ভুয়া’ ছবি ভাইরাল

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকবে

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের স্পিরিট থেকে সরে গেছে: ডাকসু ভিপি

মানবিক না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু