বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বিএনপির ইশতেহার শুক্রবার, রোববার ঢাকায় সমাবেশ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। এরপর রোববার ঢাকায় বড় নির্বাচনি জনসমাবেশ করবে দলটি। ওই দিন দুপুর ২টায় নয়াপল্টনে আয়োজিত এ জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলটির নীতি, কর্মসূচি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা এই ইশতেহারে তুলে ধরা হবে।

তিনি বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে এবারের নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলে বিএনপি আশাবাদী। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও সংবাদ সম্মেলনে অংশ নেন।

সর্বশেষ - অর্থনীতি