রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ

‎(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি দেশকে এগিয়ে নিতে সব শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে বলেন। ঢাকা-১৫ আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন শফিকুল ইসলাম খান। তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়ী করতে তারেক রহমান আহ্বান জানান।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় এসব বলেন তারেক রহমান।

‎তারেক রহমান বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে নিতে হবে। সব শ্রেণি পেশার মানুষের প্রচেষ্টায় আমাদের দেশ এগিয়ে যাবে। আমি সবার প্রতি আহ্বান করবো, সবাই ঐক্যবদ্ধভাবে মিলে মিশে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের দেশকে পরিপূর্ণ শিক্ষা, শিশুদের মেধা বিকাশ, কৃষকদের জীবন মান উন্নয়ন, বেকার যুবকদের কর্মের ব্যবস্থা ও নারীদের উন্নত জীবনব্যবস্থা তৈরি করতে হবে।

tarek_rahman_senpara
মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনি পথসভা। ছবি: বিএনপির সৌজন্যে

‎বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে আমরা কার্যকরি পদক্ষেপ নেবো। এ দেশের প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। আমাদের চিকিৎসা ব্যবস্থাকে গত কয়েক বছর শেষ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের সব মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা উন্নত দেশের মতো তৈরি করবো ইনশাল্লাহ। এছাড়াও আমাদের দেশের সব সংকট দূর করতে নিত্য নতুন পদক্ষেপ নেব। আমাদের দেশকে আমরা গড়ে তুলবো।

‎এ সময় ঢাকা-১৫ আসনের ধানের শীষ প্রার্থী শফিকুল ইসলাম খানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

খালিদ ও রুকু মনি দম্পত্তির প্রথম কন্যা সন্তানের আগমনে আনন্দে দিশেহারা পরিবার

ভারতের ‘চিকেনস নেক’ এর কাছে সামরিক মহড়া ‘তিস্তা প্রহার’

অতিরিক্ত ফি আদায়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত, বিএনপি নেতার কারাদণ্ড

তীব্র শীতে কাঁপছে দেশ, বিপর্যস্ত জনজীবন

দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে : হাসনাত আব্দুল্লাহ

বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, মালামাল লুট

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

ডাকসু নির্বাচন ঘিরে হঠাৎ উত্তেজনা, নানা শঙ্কা!

বিরামপুরে ভোট কেন্দ্র পরিদর্শন ও উঠান বৈঠক করলেন রংপুরের ডিআইজি