রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দেশটা কারও জমিদারি নয়, যোগ্যরাই আগামীর নেতৃত্ব দেবে: জামায়াত আমির

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনে দলটির প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই দেশটা কারও জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে—এই ধারণা আমরা মানি না। যোগ্য যে কেউ এ দেশে আগামীর নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।’

বাংলাদেশের রাজনীতি অবৈধ সুবিধা ও দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘এ দেশে রাজনীতি ও নেতৃত্ব যেন পারিবারিক সম্পত্তিতে রূপ নিয়েছে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে তিনি জানান, জামায়াতে ইসলামীর এমপিরা রাষ্ট্রের দেওয়া কোনো প্লট গ্রহণ করবেন না, রাষ্ট্রের বিলাসী গাড়ি ব্যবহার করবেন না এবং অন্য কোনো বিশেষ সুবিধাও নেবেন না। একই সঙ্গে এমপিদের পরিবারের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে।

জামায়াত আমির লেখেন, ‘লুটের লাইসেন্স গ্রহণ নয়, আমানাত হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করাই হবে আমাদের লক্ষ্য। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়—কোনোটিই তারা করবেন না এবং কাউকে করতেও দেওয়া হবে না।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি সুবিধাবাদীদের জন্য কোনো নির্বাচন নয়; বরং খেটে খাওয়া সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। জামায়াত এমন একটি বাংলাদেশ গড়তে চায়—যেখানে মায়েরা তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকবে না, যুবকদের কণ্ঠ রুদ্ধ করা হবে না এবং অর্থের বিনিময়ে ন্যায়বিচার বিক্রি হবে না।

জামায়াত আমির আরও লেখেন, সবার মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলাই তার দলের লক্ষ্য। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ কারিগরী অধ্যক্ষ নির্বাচিত হলেন রেজাউল করিম

বজ্রপাত ও ঝড়ে একদিনে প্রাণ গেল ১৪ জনের

ঈদের ছুটি সমন্বয় : শনিবার খোলা থাকবে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সচিবালয়ের ক্যান্টিনের নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষ, আহত ৫

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর লোকদেখানো-প্রতারণা: নাহিদ

বিএনপিকে জামায়াত আমির : ৫৯ ঋণখেলাপি, ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন?

মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতীয় নির্বাচন ঘিরে ডিসি পদে আসছে আরও পরিবর্তন

‘হাদির গুলিবিদ্ধের ঘটনার বিষয়টি বিছিন্ন ঘটনা’ বক্তব্যের বাখ্যা দিল ইসি