বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভোট দিলেন জামায়াতের আমির

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন ঢাকা-১৫ আসনে জামায়াতের প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুরে ৬০ ফিট সড়কের মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

jamat-1এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ভোট ঘিরে কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

jamat-2ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। নির্বাচনকে ঘিরে ভোটারদের অংশগ্রহণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক