বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় (ফকিরখালি রোডের মাথা) অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।

nahid-1

নাহিদ ইসলাম বলেন, ‘আমি জনগণকে আহ্বান করছি আপনারা ভোট দিতে আসেন। ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। আজ সুযোগ এসেছে ভোটাধিকারের মাধ্যমে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করার।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না। আমরা মানুষকে ভোট দিতে বলছি। কারণ আমরা চাই না আজকের দিনে কোনো অনাকাঙিক্ষত ঘটনা ঘটুক। প্রশাসন, মিডিয়া ও সেনাবাহিনীর কাছে আমাদের অনুরোধ, তারা যেন নিরপেক্ষ অবস্থানে থাকে।’

nahid-2সরকার গঠন প্রসঙ্গে করা এক প্রশ্নর জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করছি, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। ফলাফল হাতে না আসা পর্যন্ত আমরা ভোটকেন্দ্র পাহারা দেব। আমরা অবশ্যই জনগণের রায় মেনে নেব। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। তবে জয়-পরাজয়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। জনগণ যেন তাদের রায় দিতে পারে, সেটিই সবচেয়ে বড় বিষয়।’

সকাল সাড়ে সাতটায় সারাদেশের ২৯৯ আসনে ভোট শুরু হয়েছে। চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। ১৭ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা গেছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

nahid-3এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক