বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস : বললেন ঈদ মোবারক

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট প্রদান শেষে হাসি মুখে বললেন ঈদ মোবারক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সকাল ১০টা ১০ মিনিটে ভোট দিতে আসেন প্রধান উপদেষ্টা। এরপর ভোটদান শেষে ১০টা ৩৯ মিনিটে তিনি কেন্দ্র থেকে বেরিয়ে যান। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দিতে কেন্দ্রে যান বিএনপি চেয়ারম্যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের ভোটকেন্দ্রে আসাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। সংসদ ভোটে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে (শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত)। এ নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।

মোট প্রার্থীর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। এবারের নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঝুঁকি সামলাতে নির্বাচন কমিশন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের বিরুদ্ধে একজোট বিশ্ব, দলছুট মোদি

বাস-ট্যাঙ্কার সংঘর্ষ : মদিনায় ৪২ ভারতীয় ওমরাহ যাত্রী নিহত

৯ ডিসেম্বরে পার্বতীপুর প্রেসক্লাবের নির্বাচন সভাপতি পদে লড়ছেন এমকে টেলিভিশনের চেয়ারম্যান

প্রত্যাহারকৃত ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

বসতভিটা রক্ষায় হামলার শিকার পরিবার: পালিয়ে বেড়ানোর অভিযোগ

বিএনপির ইশতেহার শুক্রবার, রোববার ঢাকায় সমাবেশ

পাকিস্তান থেকে ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও, মন্ত্রণালয়ের প্রতিবাদ

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইসরায়েলের হামলা ‘কাপুরুষোচিত’ : ইরানের মন্ত্রী

গরমে হাঁসফাঁসেও বোরো চাষিদের মুখে হাসি!