বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে ছয় আসনে চলছে ভোটগ্রহণ, ভোটারদের দীর্ঘ লাইন

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে দিনাজপুরে নেওয়া হয়েছে ব্যাপক কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। কেন্দ্রের ভেতরে দায়িত্ব পালন করছেন পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া ভোটকেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও বিমান বাহিনীর সদস্যরা।

এবার দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৪৪টি। জেলার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২২ জন।

দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮ হাজার ৯১৯ জন, নারী ২ লাখ ৮ হাজার ২১২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৭ হাজার ১১২ জন এবং নারী ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন।

দিনাজপুর-৩ (সদর) আসনে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৩০টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৬৩৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৪৮৬ জন, নারী ২ লাখ ১০ হাজার ১৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর–কাহারোল) আসনে ১৮টি ইউনিয়নে ১৩০টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১১ হাজার ৩০৪ জন, নারী ২ লাখ ৯ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে ১৪১টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৫৮৩ জন, নারী ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে তিনটি পৌরসভা ও ২৩টি ইউনিয়নে ১৯৯টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: রফিকুল ইসলাম দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। লাইনে অপেক্ষমান ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে তারা আনন্দিত বলে জানান।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমান সুযোগ পাবে: প্রধান উপদেষ্টা

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে চুক্তি বাংলাদেশ-জাপানের

জুলাই গণহত্যা নিয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্য ভুলভাবে প্রচার শনাক্ত

অন্তর্বর্তী সরকারকে এক হাত নিলেন ইঞ্জিনিয়ার ইশরাক!

তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজার-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হামিদ আযাদের প্রার্থিতা স্থগিত

দিনাজপুরে সেনা কল্যাণ মাঠে ঈদুল আযহার নামাজ সকাল সাড়ে ৮টায়

শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় মুশফিক

ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই শিবির সমর্থিত প্যানেলের জয়

সাম্য হত্যার তদন্ত যাচ্ছে ডিবিতে