সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াত আমিরের অগ্রিম অভিনন্দন

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারেক রহমান তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ অভিনন্দন জানান জামায়াত আমির।

pictire

পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছেন তিনি। তারেক রহমান তাঁর আবাসিক কার্যালয়ে গিয়েছিলেন। এ আগমন জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি। সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচিত হবে বলে আশা প্রকাশ করেন জামায়াত আমির।

pictire

তিনি বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যা ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১দলীয় জোটের সঙ্গে মিলিতভাবে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনায় তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এ আশ্বাসকে স্বাগত জানান ডা. শফিকুর রহমান।

pictire

জাতীয় স্বার্থের প্রশ্নে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করে জামায়াত আমির বলেন, আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তারা আপসহীন থাকবেন। সরকারের জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে। তবে জবাবদিহিতার প্রয়োজন হলে তারা সোচ্চার হবেন। তাঁদের লক্ষ্য সংঘাত নয়, সংশোধন; বাধা নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করে রাষ্ট্রকে স্থিতিশীলতার পথে এগিয়ে নেবে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক