শুক্রবার , ২ মে ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

গুঁড়িয়ে দেয়া হলো কবি সাহিত্যিকদের মিলনায়তন “সাহিত্য সংসদ মঞ্চ”

প্রতিবেদক
admin
মে ২, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অভিযান চালিয়ে সাহিত্য সংসদ মঞ্চ ও বিজয়ী পিঠা ঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এগুলো উচ্ছেদ করা হয়। সাহিত্য সংসদ মঞ্চ ভাঙতে এসে বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। তবে ইজারা না নিয়ে স্থাপনা গড়ে তোলায় বুলডোজার দিয়ে মঞ্চটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের কাঁদতে দেখা গেছে।

স্থানীয় কবি-সাহিত্যিকরা জানান, ১৯৮১ সালে ময়মনসিংহে সাহিত্য সংসদ মঞ্চ প্রতিষ্ঠা করা হয়। এর দুই বছর পর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে সাহিত্য সংসদ মঞ্চ তৈরি করা হয়। কবি-সাহিত্যিকরা এখানে বিভিন্ন উৎসব উদযাপনসহ কবিতা ও সাহিত্যের চর্চা করতেন। হঠাৎ বুলডোজার দিয়ে মঞ্চটি গুঁড়িয়ে দেওয়া হলো।

কবি শামীম আশরাফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ময়মনসিংহ সংস্কৃতির নগরীর। এখানে ‘সাহিত্য পল্লি’ করার কথা ছিল। কিন্তু তা হয়নি।’

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

‘বেগম জিয়া শুধু দলের নয়, পুরো জাতির জন্য অনুপ্রেরণা’

নির্বাচনে কে দেবেন বিএনপির নেতৃত্ব, জিতলে প্রধানমন্ত্রী হবেন কে?

দল নয়, দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত

‘আমরা চুনোপুঁটি ধরি, বড় একটা রুই ধরেছি আর আপনারা লেগে গেলেন’

অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল

১০ জন নিয়েও ইউরো চ্যাম্পিয়নদের হারাল ব্রাজিল

মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ : কেন ‘অস্ত্রের মুখে’ মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত?

হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

বিএনপি-জামায়াতের দূরত্ব কমাতে ৯ দলের উদ্যোগ, নতুন জোটের গুঞ্জন!