দিনাজপুর টোয়েন্টিফোর

সুজন চন্দ্র রায়

সুজন চন্দ্র রায়

স্টাফ রিপোর্টার


বীরগঞ্জে প্রতিবন্ধী ও অসুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ

শনিবার (১৪ মার্চ) সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলার ৫ জন উপকারভোগীর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর এবং উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম।এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের চলাচল সহজ করতে এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতেই সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

বীরগঞ্জে প্রতিবন্ধী ও অসুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ