দিনাজপুর টোয়েন্টিফোর

খানসামা থানায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সরাসরি সংলাপ

দিনাজপুরের খানসামা থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে, যেখানে সাধারণ মানুষ সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তাদের অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আজ মঙ্গলবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশ ও জনগণের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়।

থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মেহেদী হাসান। এছাড়াও ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, “পুলিশ-জনতার দূরত্ব কমিয়ে আনাই ওপেন হাউজ ডে’র মূল লক্ষ্য। জনগণের অংশগ্রহণ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। সমাজের প্রতিটি সমস্যার সমাধানে আমরা একসঙ্গে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে মাদক ব্যবসা, জুয়া, চুরি, কিশোর গ্যাংসহ নানা সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়। বক্তারা অপরাধ দমনে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে তারা বলেন, অপরাধ নির্মূলে পরিবারের ভূমিকা ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওপেন হাউজ ডে-তে উপস্থিত জনগণ খোলামেলা মতামত প্রদান করেন এবং পুলিশ কর্মকর্তারা সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ ধরনের উদ্যোগে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

খানসামা থানায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সরাসরি সংলাপ

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম