দিনাজপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ সাদিপুর মাগুরমারী গ্রাম–এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ আসরের পর দিনাজপুর সদর উপজেলা–এর ৭নং উথরাইল ইউনিয়নের দক্ষিণ সাদীপুর মাগুরমারী গ্রামের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আলহাজ্ব জন জনাব মোঃ মোকসেদ আলীর খোলায় বারান্দায় এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় রোজাদার ব্যক্তিদের মিলাদ ও দোয়া শেষে,ইফতারি ও খাওয়া-দাওয়ার ব্যবস্থার আয়োজন সম্পূর্ণ করা হয়।মাগুরমারী ১নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিউটি ডেকোরেশনের স্বত্বাধিকারী মো.বাবু হোসেনের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিলটি সুন্দর ভাবে বাস্ত বায়িত হয়। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রায় ৪০০ রোজাদার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার পরিবেশন করা হয়। আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মতিয়ার রহমান, ধান ব্যবসায়ী রহমান আলী, রবিউল ইসলাম বাবু, সিফাত, ফিরোজসহ স্থানীয় আরও অনেকে দায়িত্ব পালন করেন।আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগ পারস্পরিক হিংসা-বিদ্বেষ ভুলে সম্প্রীতি,সৌহার্দ্য ও ভালোবাসার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রমজানের সংযম ও সিয়াম সাধনার মধ্য দিয়ে ঈদের আগমনী আনন্দকে আরও তাৎপর্যময় করে তুলতেই তাদের এ আয়োজন।

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন