দিনাজপুর টোয়েন্টিফোর

জুমাতুল বিদা: মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

জুমাতুল বিদা: মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার আজ (২০ মার্চ)। জুমাতুল বিদা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। বৈরী পরিবেশের পরও মানুষজন মসজিদে গিয়ে জুমার নামাজে অংশ নেন। 

রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এখানে জুমার নামাজে ইমামতি ও খুতবা দেন প্রধান খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। 

মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা চোখের পানি ফেলে মহান রবের কাছ থেকে ক্ষমা ও অনুগ্রহ কামনা করেন। এসময় মুসল্লিদের মাঝে আবেগঘন পরিবেশ তৈরি হয়। দোয়ার পর দান-সদকা হিসেবে গরিব অসহায়দের হাতে অর্থ বিতরণ করেন মুসল্লিরা।  

648758045_4367870973531967_6464364704749281528_n

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় মসজিদে নামাজে অংশ নিতে ছুটে আসেন মুসল্লিরা। দুপুর ১টার দিকে মসজিদের ভেতর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। 

অন্যান্য এলাকার মসজিদগুলোতেও নামাজের পর রমজানের মহত্ব, ঈদের দিন করণীয়, ফিতরা ও ঈদের নামাজ বিষয়ে খুতবায় আলোচনা করা হয়।  

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা, ইরান যুদ্ধ বন্ধ, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে মহান রবের কাছে চাওয়া ছাড়াও ব্যক্তিগত আমল আখলাকের উন্নতি চেয়ে দোয়া করা হয়। 

বিষয় : জুমাতুল বিদা: মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

জুমাতুল বিদা: মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার আজ (২০ মার্চ)। জুমাতুল বিদা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। বৈরী পরিবেশের পরও মানুষজন মসজিদে গিয়ে জুমার নামাজে অংশ নেন। 

রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এখানে জুমার নামাজে ইমামতি ও খুতবা দেন প্রধান খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। 

মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা চোখের পানি ফেলে মহান রবের কাছ থেকে ক্ষমা ও অনুগ্রহ কামনা করেন। এসময় মুসল্লিদের মাঝে আবেগঘন পরিবেশ তৈরি হয়। দোয়ার পর দান-সদকা হিসেবে গরিব অসহায়দের হাতে অর্থ বিতরণ করেন মুসল্লিরা।  

648758045_4367870973531967_6464364704749281528_n

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় মসজিদে নামাজে অংশ নিতে ছুটে আসেন মুসল্লিরা। দুপুর ১টার দিকে মসজিদের ভেতর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। 

অন্যান্য এলাকার মসজিদগুলোতেও নামাজের পর রমজানের মহত্ব, ঈদের দিন করণীয়, ফিতরা ও ঈদের নামাজ বিষয়ে খুতবায় আলোচনা করা হয়।  

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা, ইরান যুদ্ধ বন্ধ, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে মহান রবের কাছে চাওয়া ছাড়াও ব্যক্তিগত আমল আখলাকের উন্নতি চেয়ে দোয়া করা হয়। 

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম