দিনাজপুর টোয়েন্টিফোর

প্রতিটি পরিবারে পৌঁছে যাক ঈদের আনন্দ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি-সংগ্রহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আনন্দ প্রতিটি মানুষ, প্রতিটি পরিবারে যেন পৌঁছে যায়- সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

শুক্রবার (২০মার্চ) এক ভিডিও বার্তায় একথা বলেন প্রধানমন্ত্রী।

ঈদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ‘ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমজান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর।’

তিনি বলেন, ‘প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নিই।’

ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই শুভেচ্ছা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।’

প্রসঙ্গত, লন্ডনে প্রবাস জীবন কাটানোয় দীর্ঘ ১৭ বছর পর এবার দেশে পরিবারসহ ঈদ উদযাপন করবেন তারেক রহমান। তাও একজন রাষ্ট্রপ্রধান হিসেবে। ফলে এবারের ঈদ তার জন্য খুবই বিশেষ।

আবার এই ঈদে বিষাদের ছায়াও থাকবে জিয়া পরিবারে। কারণ, মাত্র আড়াই মাস আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফলে সেই শূন্যতা তো থাকবেই। 

বিষয় : প্রতিটি পরিবারে পৌঁছে যাক ঈদের আনন্দ: প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

প্রতিটি পরিবারে পৌঁছে যাক ঈদের আনন্দ: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আনন্দ প্রতিটি মানুষ, প্রতিটি পরিবারে যেন পৌঁছে যায়- সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

শুক্রবার (২০মার্চ) এক ভিডিও বার্তায় একথা বলেন প্রধানমন্ত্রী।

ঈদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ‘ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমজান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর।’

তিনি বলেন, ‘প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নিই।’

ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই শুভেচ্ছা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।’

প্রসঙ্গত, লন্ডনে প্রবাস জীবন কাটানোয় দীর্ঘ ১৭ বছর পর এবার দেশে পরিবারসহ ঈদ উদযাপন করবেন তারেক রহমান। তাও একজন রাষ্ট্রপ্রধান হিসেবে। ফলে এবারের ঈদ তার জন্য খুবই বিশেষ।

আবার এই ঈদে বিষাদের ছায়াও থাকবে জিয়া পরিবারে। কারণ, মাত্র আড়াই মাস আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফলে সেই শূন্যতা তো থাকবেই। 

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম