দিনাজপুর টোয়েন্টিফোর

এবার ঢাকায় ফেরার ‘যুদ্ধ’

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এবার ঢাকায় ফেরার ‘যুদ্ধ’
ফাইল ছবি

ঈদের ছুটি শেষ হচ্ছে আজ (সোমবার)। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলতে শুরু করবে বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে এবার শুরু হয়েছে ঢাকায় ফেরার ‘যুদ্ধ’। এরইমধ্যে কিছু মানুষ বাসে, ট্রেনে এবং লঞ্চে ঢাকায় এসেছে পৌঁছেছেন।

তবে সোমবার (২৩ মার্চ) সকাল থেকে ফেরার চাপ তেমন একটা লক্ষ্য করা যায়নি। বিকেল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে বলে জানাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। 

এদিন দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে কয়েক ঘণ্টা ঘোরাফেরা করে এবং সেখানে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে।

এর আগে ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে নানা ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। অনেক দেরিতে বাস ছাড়া, অতিরিক্ত যাত্রী বহন, বৃষ্টির বাগড়া, সঙ্গে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তো ছিলই।

এবার ফেরার পথেও এসব ভোগান্তি যাত্রীদের জন্য অপেক্ষা করছে কি না, তা এখনো পরিষ্কার নয়। ঢাকামুখী যাত্রীর চাপ বাড়লে এবং যাত্রীদের সঙ্গে কথা বললেই জানা যাবে, তাদের ফিরতি যাত্রা কতটা স্বস্তির হলো।  

গাবতলী বাস টার্মিনালের কাউন্টারম্যানরা বলছেন, বর্তমানে বাড়ি যাওয়ার যাত্রী তেমন নেই বললেই চলে। ঢাকায় ফেরা যাত্রী নিয়ে বিভিন্ন জেলা থেকে বাসগুলো রওনা হয়েছে। বিকেল, সন্ধ্যা এবং রাতে সেগুলো ঢাকায় ঢুকবে। মঙ্গলবার হয়তো যাত্রীর চাপ পুরোদমে শুরু হবে এবং তা আগামী শুক্র-শনিবার পর্যন্ত থাকবে।

সরকারি ছুটির হিসেব বলছে, আগামী শনিবার পর্যন্ত ঈদের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। ব্যাংক-বিমাসহ আরও কিছু প্রতিষ্ঠানে কর্মরতরাও এমন লম্বা ছুটি পেয়েছেন। ফলে শনিবার পর্যন্ত ঢাকামুখী যাত্রীদের চাপ থাকবে পুরোদমে। রোববার থেকে আবার স্বাভাবিক চেহারায় ফিরতে শুরু করবে ঢাকা।

গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, আজ যেসব বাস ঢাকা ছাড়ছে, সেগুলোতে যাত্রী নামমাত্র। আর যেসব বাস টার্মিনালের উল্টো পাশের সড়ক দিয়ে ঢাকায় ঢুকছে, তারা যাত্রী নামিয়ে টেকনিক্যাল মোড় হয়ে ঘুরে ফের গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। 

কথা হয় গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারম্যান শফিকের সঙ্গে। তিনি জানালেন, আজ ঢাকা ছাড়া যাত্রীর চাপ নেই। তবে ঢাকায় ফেরা যাত্রীর চাপ শুরু হয়েছে। 

রাবেয়া পরিবহনের ফরিদ বলেন, ‘আজ বিভিন্ন রুট থেকে আমাদের ৩০টা বাস ঢাকায় আসছে। সেগুলো বিকেলের মধ্যে চলে আসবে। তারপর যাত্রী থাক বা না থাক, সেগুলো আবার জেলাগুলোতে চলে যাবে। কয়দিন তো যাওয়ার জন্য যাত্রীরা ব্যস্ত ছিল। এখন ঢাকায় আসার জন্য ব্যস্ত হয়ে যাবে। ফলে আমরা এখন আর ঢাকা ছাড়ার মতো যাত্রী পাচ্ছি না।’  

হানিফ পরিবহনের একজন কাউন্টারম্যান বলেন, ‘আজ যাত্রী আসা শুরু করেছে। তবে যাওয়ার যাত্রী তেমন নেই। ফলে যে বাসগুলো আসবে, সেগুলো আমরা টার্মিনালে ঢুকিয়ে পরিষ্কার করব। আগামী টানা সাত দিন তো পরিষ্কারের সময় পাব না।’  

এদিন দুপুরে গাবতলীতে নেমে মোহাম্মদপুরের উদ্দেশে যাওয়ার জন্য গরুর হাটের অংশের মোড়ে লেগুনার দিকে ছুটছিলেন কাসেম আলী। তিনি জানান, তার বাড়ি টাঙ্গাইলে। ছুটি কাটিয়ে তিনি আজ ঢাকায় ফিরলেন। কাসেম বলেন, ছুটি আর কতদিন কাটানো যায়। সংসার আর আয় ইনকাম তো আছে।

এদিকে ঈদযাত্রায় ভোগান্তির পাশাপাশি কয়েকটি সড়ক দুর্ঘটনা সারাদেশ নাড়িয়ে দিয়েছে। এর মধ্যে রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে দুজন নিহত, বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মৃত্যু, একই জেলায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে শতাধিক মানুষ আহত হওয়া এবং সবশেষ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য।

এসব ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ট্রেনের ধাক্কায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। পাশাপাশি মানুষের ফিরতি যাত্রা যেন নির্বিঘ্ন ও দুর্ঘটনামুক্ত হয়, সে ব্যাপারে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছে সরকার। -সূত্র :ঢাকা মেইল

বিষয় : এবার ঢাকায় ফেরার ‘যুদ্ধ’

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

সোমবার, ২৩ মার্চ ২০২৬

এবার ঢাকায় ফেরার ‘যুদ্ধ’

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম