দিনাজপুর টোয়েন্টিফোর

ইউনূস সরকারের ১৪ অধ্যাদেশ সংসদে পাস

ইউনূস সরকারের ১৪ অধ্যাদেশ সংসদে পাস
জাতীয় সংসদের অধিবেশন। ছবি: সংগৃহীত

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৪টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে বিল আকারে পাস করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে বিলগুলো পাস হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশনে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক, মুক্তিযুদ্ধ বিষয়ক, অর্থ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত ১৪টি বিল। সংসদে বিলগুলোর ওপর ধারা অনুযায়ী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এ নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে তা সরাসরি কণ্ঠভোটে পাস হয়। 

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই পাসের সুপারিশ করে। এ ছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধনসহ পাসের সুপারিশ করা হয়। বাকি ২০টি অধ্যাদেশের মধ্যে চারটি বাতিল এবং ১৬টি অধ্যাদেশকে আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করেছে কমিটি।

মঙ্গলবার পাস হওয়া ১৪টি বিলের ক্ষেত্রেও বিশেষ কমিটি সেগুলোকে অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল। এই বিলগুলো পাসের মাধ্যমে বিগত সময়ের জরুরি আইনি পদক্ষেপগুলো এখন থেকে স্থায়ী আইনে পরিণত হলো। 

বিষয় : ইউনূস সরকারের ১৪ অধ্যাদেশ সংসদে পাস

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ইউনূস সরকারের ১৪ অধ্যাদেশ সংসদে পাস

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৪টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে বিল আকারে পাস করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে বিলগুলো পাস হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশনে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক, মুক্তিযুদ্ধ বিষয়ক, অর্থ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত ১৪টি বিল। সংসদে বিলগুলোর ওপর ধারা অনুযায়ী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এ নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে তা সরাসরি কণ্ঠভোটে পাস হয়। 

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই পাসের সুপারিশ করে। এ ছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধনসহ পাসের সুপারিশ করা হয়। বাকি ২০টি অধ্যাদেশের মধ্যে চারটি বাতিল এবং ১৬টি অধ্যাদেশকে আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করেছে কমিটি।

মঙ্গলবার পাস হওয়া ১৪টি বিলের ক্ষেত্রেও বিশেষ কমিটি সেগুলোকে অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল। এই বিলগুলো পাসের মাধ্যমে বিগত সময়ের জরুরি আইনি পদক্ষেপগুলো এখন থেকে স্থায়ী আইনে পরিণত হলো। 

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম