দিনাজপুর টোয়েন্টিফোর

মুজিবনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। গতকাল ৭ এপ্রিল গুড নেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি-এর উদ্যোগে বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, স্বাস্থ্য, পরিবেশ ও পরিচ্ছন্নতা বিষয়ক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং তাদের উপস্থাপিত পোস্টারের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি-এর ম্যানেজার বিপুল রেমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভা. দীপক উজ্জ্বল বিশ্বাস এবং বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুক হরেন্দ্র বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর সিডিপি-এর মেডিকেল অফিসার ডা. আসিফ হাসান ভূইয়া ও অ্যাসিস্ট্যান্ট অফিসার (হেলথ) মো. আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্য বাস্তবায়নে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং একটি সুস্থ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন।

সভাপতির বক্তব্যে বিপুল রেমা বলেন, গুড নেইবারস বাংলাদেশ সবসময় কমিউনিটির সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত হাত ধোয়া, পরিচ্ছন্ন থাকা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি সুস্থ, সচেতন ও সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে।

বিষয় : মুজিবনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মুজিবনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম