ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা অংশগ্রহণ করেন। এই জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করেছেন।

এই জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলার ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

এ ছাড়া দিনাজপুর শহর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে কয়েক শ’ পরিবার। উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়ার রীতি শুরু হয়। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতি বছর তা বাড়ছে।

বিষয় : সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

রোববার, ১৬ আগস্ট ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা অংশগ্রহণ করেন। এই জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করেছেন।

এই জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলার ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

এ ছাড়া দিনাজপুর শহর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে কয়েক শ’ পরিবার। উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়ার রীতি শুরু হয়। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতি বছর তা বাড়ছে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম