বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহ বাড়লেও ডলারের দাম যাতে অস্বাভাবিকভাবে কমে না যায়—সে যুক্তিতে নিয়মিতভাবে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ বুধবার (১৭ ডিসেম্বর) ৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে ৬ কোটি ৭০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। একই দরে নির্ধারিত ছিল কাট-অফ রেটও। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ কোটি ১৫ লাখ ডলার। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু (জুলাই) থেকে এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৮৭ কোটি ১৫ লাখ ডলার—যা ডলার সংকট পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে একটি স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহ বাড়লেও ডলারের দাম যাতে অস্বাভাবিকভাবে কমে না যায়—সে যুক্তিতে নিয়মিতভাবে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ বুধবার (১৭ ডিসেম্বর) ৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে ৬ কোটি ৭০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। একই দরে নির্ধারিত ছিল কাট-অফ রেটও। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ কোটি ১৫ লাখ ডলার। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু (জুলাই) থেকে এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৮৭ কোটি ১৫ লাখ ডলার—যা ডলার সংকট পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে একটি স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আপনার মতামত লিখুন