ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে এসে একটু নতুন মডেল অরিয়েন্টেশন করা।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতির ‘ডিবেট এন্ড বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রথমে যেটা আমরা বলেছি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। কারণ বাংলাদেশে অর্থনীতিটা আনফরচুনেটলি অনেকটা পৃষ্ঠপোষকতার অর্থনীতি। ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির অর্থ হচ্ছে- বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে পার্টিসিপেট করতে পারবে। সেটাকে মাথায় রেখে যারা অর্থনৈতিক সুফলের বাইরে ছিল এতদিন, তাদের এড্রেস করার চেষ্টা করেছি।’

তিনি বলেন, বাংলাদেশের যে লোকগুলো সেই কামার-কুমার, কুটির শিল্প থেকে শুরু করে আমাদের কালচারাল লাইফে, স্পোর্টসে আছে, হত দরিদ্র যারা আছে তাদেরকে মাথায় রেখে আমরা কিছু প্রোগ্রাম গ্রহণ করেছি।

সেমিনারে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

বিষয় : প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে এসে একটু নতুন মডেল অরিয়েন্টেশন করা।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতির ‘ডিবেট এন্ড বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রথমে যেটা আমরা বলেছি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। কারণ বাংলাদেশে অর্থনীতিটা আনফরচুনেটলি অনেকটা পৃষ্ঠপোষকতার অর্থনীতি। ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির অর্থ হচ্ছে- বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে পার্টিসিপেট করতে পারবে। সেটাকে মাথায় রেখে যারা অর্থনৈতিক সুফলের বাইরে ছিল এতদিন, তাদের এড্রেস করার চেষ্টা করেছি।’

তিনি বলেন, বাংলাদেশের যে লোকগুলো সেই কামার-কুমার, কুটির শিল্প থেকে শুরু করে আমাদের কালচারাল লাইফে, স্পোর্টসে আছে, হত দরিদ্র যারা আছে তাদেরকে মাথায় রেখে আমরা কিছু প্রোগ্রাম গ্রহণ করেছি।

সেমিনারে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (8801715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (8801715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (8801721460008) 
আইন উপদেষ্টা: অ্যাড. সারওয়ার আহমেদ বাবু (8801318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম