দিনাজপুরের খানসামায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রুসুল করিম বাবু (৪২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) সকালে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুসুল করিম বাবু পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য প্রয়াত রহিম উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই দশক ধরে তিনি ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো সেদিনও পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার আশায় যাত্রী নিয়ে বের হয়েছিলেন। কিন্তু সেই যাত্রায় হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা।
নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় বাবুর অটোরিকশায় আটজন যাত্রী ছিলেন। টংগুয়া বড়বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক গরুবাহী টেম্পুর সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন রুসুল করিম বাবু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাসেত সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন