দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজার এলাকায় বাসের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৯ বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমতলী বাজারে মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জুনাইদ (৯) উপজেলার ১৩ মাইল এলাকার বাসিন্দা এবং ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে চারজন শিশুকে নিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান স্কুলে যাচ্ছিল। স্কুলের সামনে পৌঁছে ভ্যানটি রাস্তা পার হওয়ার সময় ঢাকা গামী আহাদ এন্টারপ্রাইজ নামে একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে জুনাইদ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনায় ভ্যানে থাকা আরও তিন শিক্ষার্থী ও চালক আহত হন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণ মহাসড়কে বসে অবরোধ শুরু করেন। তাদের দাবি, স্কুলের সামনে দ্রুতগতির যান নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে। অবরোধের ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে।
ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন