দিনাজপুর টোয়েন্টিফোর

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের এই ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।

বিষয় : ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের এই ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (01715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (01715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (01721460008) 
আইন উপদেষ্টা: এ্যাড. সারোয়ার আলম বাবু (01318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম