দিনাজপুর টোয়েন্টিফোর

হিরো আলমের বিরুদ্ধে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে কারাগারে পাঠানো হয়েছে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে। এবার মামলার বাদী সাদিয়া রহমান মিথিলা তার বিরুদ্ধে আনলেন ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

লেনদেনের সব কাগজপত্র তার কাছে সংরক্ষিত আছে বলে দাবি মিথিলার। প্রয়োজন হলে সেগুলো আদালতে দাখিল করবেন সংবাদমাধ্যমকে জানান তিনি। 

মিথিলা বলেন, ‌‘হিরো আলম আমার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছেন। সেগুলো মেরে দিয়েছেন তিনি। এর সব প্রমাণ আমার কাছে আছে। সময় হলে আমি সেসব কাগজ আদালতে জমা দেবো।’

তিনি আরও দাবি করেন, হিরো আলমকে এই টাকা দেওয়ার জন্য নিজের একটি জমি বিক্রি করতে হয়েছে মিথিলার। জমি বিক্রির দলিলসহ সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের কাগজপত্র তার কাছে রয়েছে বলেও জানান তিনি।

গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। গেল ১৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় হিরো আলমকে। 

আপনার মতামত লিখুন

দিনাজপুর টোয়েন্টিফোর

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

হিরো আলমের বিরুদ্ধে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে কারাগারে পাঠানো হয়েছে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে। এবার মামলার বাদী সাদিয়া রহমান মিথিলা তার বিরুদ্ধে আনলেন ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

লেনদেনের সব কাগজপত্র তার কাছে সংরক্ষিত আছে বলে দাবি মিথিলার। প্রয়োজন হলে সেগুলো আদালতে দাখিল করবেন সংবাদমাধ্যমকে জানান তিনি। 

মিথিলা বলেন, ‌‘হিরো আলম আমার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছেন। সেগুলো মেরে দিয়েছেন তিনি। এর সব প্রমাণ আমার কাছে আছে। সময় হলে আমি সেসব কাগজ আদালতে জমা দেবো।’

তিনি আরও দাবি করেন, হিরো আলমকে এই টাকা দেওয়ার জন্য নিজের একটি জমি বিক্রি করতে হয়েছে মিথিলার। জমি বিক্রির দলিলসহ সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের কাগজপত্র তার কাছে রয়েছে বলেও জানান তিনি।

গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। গেল ১৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় হিরো আলমকে। 

দিনাজপুর টোয়েন্টিফোর

প্রকাশক ও সম্পাদক: মো: শাহ্ আলম নূর আকাশ (01715412204)
বার্তা সম্পাদক: মো: নুরুল হুদা দুলাল (01715803963)
হেড অব নিউজ: আব্দুস সালাম (01721460008) 
আইন উপদেষ্টা: এ্যাড. সারোয়ার আলম বাবু (01318071980)

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম