ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর

আটোয়ারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের” ৪৮ বছর পূর্তি উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।[TECHTARANGA-POST:716]প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে দলীয় কার্যালয় থেকে বাদ্যযন্ত্রের তালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল।[TECHTARANGA-POST:714]আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্যাহিল বাকি, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহাজাহান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম ও বদিউজ্জামান মানিক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মকসেদ আলী এবং মহিলা দলের আহ্বায়ক মর্জিনা বেগমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।[TECHTARANGA-POST:713]এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, ওলামা দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে বাংলাদেশকে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করবে। দলের নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

আটোয়ারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন