দিনাজপুর টোয়েন্টিফোর

জুলাই যোদ্ধাদের খোঁজ নিতে সংসদ গ্যালারিতে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশনের বিরতির সময় আহত জুলাই যোদ্ধাদের খোঁজ নিতে গ্যালারিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, স্বাস্থ্যের খোঁজ নেন এবং জুলাইয়ে ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জুলাইয়ের স্মৃতি শোনার মধ্য দিয়ে তিনি পাশে থাকার আশ্বাস দেন।রোববার (০৫ এপ্রিল) সংসদ অধিবেশনের বিরতির সময় এ ঘটনা ঘটে। সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন দেখতে আসেন আগত ৫৩ জন জুলাই যোদ্ধা।বিরতির আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে এমপিদের উদ্দেশ্যে বলেন, আজ আমাদের সংসদ অধিবেশনে উপস্থিত হয়েছেন আহত জুলাই যোদ্ধারা। আমরা জানি জুলাইয়ে তাদের কি ভূমিকা ছিল। তাদেরকে এখানে আসার জন্য আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই।এসময় সরকারি ও বিরোধী দলীয় এমপিরা টেবিল চাপড়ে তাদেরকে স্বাগত জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের বাম পাশে থাকা ভিআইপি গ্যালারিতে উপস্থিত আহত জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে হাত নাড়তে থাকেন। এর কিছুক্ষণ পরেই নিরাপত্তারক্ষীরা তাদের গ্যালারিতে এসে জানান, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে দেখা করতে আসবেন। এতে উচ্ছ্বসিত হতে দেখা যায় তাদের।ঘোষণার ৫ মিনিট পরই প্রধানমন্ত্রী তাদের গ্যালারিতে আসেন। এরপর একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। কয়েকজন জুলাইয়ে তাদের অবদানের কথা শোনান প্রধানমন্ত্রীকে। কয়েকজন নারী জুলাই যোদ্ধা কান্নাজড়িত কণ্ঠে তাদের দুর্দশার কথা বর্ণনা করেন। এসময় পুরো গ্যালারি জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। [TECHTARANGA-POST:273]এসময় গ্যালারিতে আইনমন্ত্রীসহ কয়েকজন হুইপ উপস্থিত ছিলেন।

জুলাই যোদ্ধাদের খোঁজ নিতে সংসদ গ্যালারিতে প্রধানমন্ত্রী