দিনাজপুর টোয়েন্টিফোর

ঠাকুরগাঁওয়ে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৭, আ.লীগ ৫ পদে জয়ী

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেছেন। ১২ পদের সভাপতিসহ ৭টি পদে জয় পেয়েছে এ প্যানেল। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি স্বতন্ত্র প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ ৫টি পদে বিজয়ী হয়েছেন।​বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৬৩ জনের মধ্যে ২৫০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার হোসেন।​নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিএনপিপন্থি প্যানেলের ইউসুফ আলী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বকর মোস্তাক আলম (টুলু) পেয়েছেন ১১১ ভোট।​অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে চমক দেখিয়েছেন আওয়ামী লীগপন্থি স্বতন্ত্র প্রার্থী শেখ ফরিদ। তিনি ৯৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থি সবুজ প্যানেলের ইউনুস আলী পেয়েছেন ৭৬ ভোট।​জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বিজয়ী ৭ জন হলেন, সভাপতি-ইউসুফ আলী,​ গ্রন্থাগার সম্পাদক- আবদুল মান্নান, কোষাধ্যক্ষ- কামাল হোসেন, সদস্য-রফিজ উদ্দিন, নাজমা বেগম, আহসান হাবিব ও আনারুল হক।​আওয়ামী লীগপন্থি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ীরা হলেন, সাধারণ সম্পাদক- শেখ ফরিদ, ​সহ-সভাপতি- জীতেন চন্দ্র পাল ও রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক- সোহরাব হোসেন প্রধান, ​কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক- শাহরিয়ার ইবনে মোস্তফা।নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াতপন্থি সবুজ প্যানেল বনাম আওয়ামী লীগপন্থি স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা দলীয় ব্যানারের পরিবর্তে স্বতন্ত্র হিসেবে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

ঠাকুরগাঁওয়ে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৭, আ.লীগ ৫ পদে জয়ী