দিনাজপুর টোয়েন্টিফোর

তেলের পর্যাপ্ত মজুত আছে, বিক্রি বাড়ার কারণে সংকট: জ্বালানিমন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।হাসান মাহমুদ টুকু বলেন, ‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে কোনো সংকট হবে না। জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই।’সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে গত কয়েক সপ্তাহ ধরেই জ্বালানি তেলের সংকট চলছে। তবে ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় পাম্পগুলোতে তেলের সংকট প্রকট আকার ধারণ করেছে। এমনকি নিরাপত্তা শঙ্কায় পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছিল পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। [TECHTARANGA-POST:224]তবে সংগঠনটি জানিয়েছে, স্থায়ীভাবে পাম্প বন্ধ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ব্যাংকগুলো খুলবে। এতে সংকট অনেকটা কেটে যাবে বলে আশা করছেন মালিকরা।সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল জানিয়েছেন, যে পরিমাণ চাহিদা তার তিন ভাগের একভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। যেখানে তেল আছে সেখানে খোলা, যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।

তেলের পর্যাপ্ত মজুত আছে, বিক্রি বাড়ার কারণে সংকট: জ্বালানিমন্ত্রী